নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাস ও আইল্যান্ডের মধ্যে চাপা পড়ে লতারাণী মণ্ডল (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের রিয়া গোপ স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লতারাণী মণ্ডল ফতুল্লা থানার পিলকুনি এলাকার বাসিন্দা সুখরঞ্জন মণ্ডলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে লতারাণী মণ্ডল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লতারাণীকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে চাপা দেয়। একই সময়ে দ্রুতগতির বাসটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে লতারাণী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

চট্টগ্রামে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে আগুন, তদন্তে ৪ সদস্যের কমিটি

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি গান স্যালুট

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সুনামগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

গোপালগঞ্জে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

ফেরিঘাটে নদীতে বাস ডুবি: মা-শিশু সন্তানের দাফন আশুলিয়ায়

জাপার নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি স্মৃতিসৌধে

১০

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

১১

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ

১২

জাতীয় স্মৃতিসৌধে আ.লীগের পক্ষে শ্রদ্ধা জানাতে এসে নারী আটক

১৩

স্বাধীনতা দিবসে চাঁদপুরে শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মানুষের শ্রদ্ধা

১৪

স্বাধীনতা দিবস প্যারেড: রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন

১৫

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, বিদেশি ৩ নাগরিক গ্রেপ্তার

১৮

ফতুল্লায় বাসচাপায় নারী নিহত

১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২০