নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

নগরবাসীর ঈদের আনন্দকে আরও উপভোগ্য করে তুলতে ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে বিশেষ এই আয়োজন একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান এবং সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতির সমাজ গঠনে সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে গুরুত্ব দিয়ে উদযাপন করা প্রয়োজন।

তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে এবং এতে সকলের সরব অংশগ্রহণ কামনা করা হচ্ছে।

একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অংশগ্রহণ করবেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য এবং সমীর কাওয়াল।

এছাড়াও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আকর্ষণীয় মেহেদি কর্নার।

সকলকে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে সময় লাগবে

লারিজানি হত্যার মূল্য দিতে হবে ‘খুনিদের’: মোজতাবা খামেনি

নতুন ক্ষেপণাস্ত্র হামলায় গ্যাস স্থাপনায় ‘ব্যাপক’ ক্ষতি : কাতারএনার্জি

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক

আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা

টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ

দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান

১০

‘উত্তরা স্কয়ার শপিং কমপ্লেক্সে’হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা মামলায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১১

লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত

১২

ফল কীভাবে কাজ করে ?

১৩

ইরানি গ্যাসক্ষেত্রে হামলা, উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের

১৪

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য আপাতত ‘বিকল্প ট্রেন’

১৫

অস্ট্রেলিয়ায় ইফতার

১৬

দুর্ঘটনার পর সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৭

ছুটিতে দেশের হাসপাতালগুলোতে জরুরি স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে ১৬ দফা নির্দেশনা

১৮

অর্থ আমার কাছে সব নয় : অভিনেতা জিতু কামাল

১৯

রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

২০