নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

ইরানের একটি প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে কাতার। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ যুদ্ধ শুরু হয়।

গত মাসের শেষ দিকে মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যেযুদ্ধ শুরুর পর থেকে ইরান উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে বাণিজ্যিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে সংকট দেখা দিয়েছে।

দোহা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

একজন এএফপি সাংবাদিক মঙ্গলবার দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগের দিনও কাতারের বিভিন্ন স্থানে একই ধরনের বিস্ফোরণ ঘটে।

সাম্প্রতিক সময়ে কাতারসহ কয়েকটি উপসাগরীয় দেশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

নিকটবর্তী দুবাইয়ে এক এএফপি সাংবাদিক তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর আগে মোবাইলে পাঠানো সতর্কবার্তায় সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল এই শহরের বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকির কারণে অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ১ হাজার ৯০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তেহরানের হামলার লক্ষ্য হওয়া অন্যান্য দেশের তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।

তেহরান উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। পাশাপাশি বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনা।

ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি এ সপ্তাহে বলেছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিমান হামলা চালানো হয়েছে।

তিনি দাবি করেন, সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানের খার্গ দ্বীপে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে ইউএই কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে।

প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও হামলার কারণে আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটির বিমান চলাচল ব্যবস্থা ব্যাহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া

ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে এমবাপ্পের ফেরার সম্ভাবনা

আশুলিয়া বাস কাউন্টারকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

ইউজিসি’র চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মামুন আহমেদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

শিরোনাম: নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান: দুই যুবক গ্রেফতার।

১০

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

১১

নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

১২

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

১৪

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

১৫

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

১৬

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

১৭

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

১৮

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

১৯

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

২০