নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে:

 

 

 

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) কুমিল্লা স্টেডিয়ামের উত্তর গেইটে অবস্থিত মিট অ্যান্ড বাইট রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলার কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুণ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ আলমগীর গনি। তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় সাংবাদিকরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। সাংবাদিকদের ওপর এসব নির্যাতনের বিরুদ্ধে জাতীয় সাংবাদিক সংস্থা আইনগতভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার থাকবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দৈনিক কুমিল্লা কাগজের সম্পাদক ও চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব মুহাম্মদ জাফরউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ।ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি আলমগীর খান,উপদেষ্টা উমর ফারুকী তাপস,ক্রীড়াবিদ বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুল আলম চপল,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ সাদিক মামুন, সময় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি বাহার রায়হান, প্রথম আলোর কুমিল্লা জেলা প্রতিনিধি আব্দুর রহমান, বাসসের প্রতিনিধি সাংবাদিক দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক কুমিল্লার কাগজের বার্তা সম্পাদক জহির শান্ত, স্টার্ফ রিপোর্টার বশিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সাকিব, সাংবাদিক নেকবর হোসেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লার আলোর সহ-সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন, দৈনিক বাংলার আলোড়নের প্রতিনিধি সাংবাদিক কামরুজ্জামান, সাংবাদিক এনামুল হক, আবুল কালাম আজাদ, আলমগীর, আনোয়ার হোসেন, রেজাউল করিম, জয়দল হোসেন, সংগঠনের সহ-সভাপতি আঃ রহিম, দৈনিক কালবেলার সাংবাদিক আবুবকর সুজন, দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম, মহিলা সম্পাদক আয়েশা আক্তার, শিরিন আক্তার, নজরুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক জুয়েল হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এ সময় জাগরণ নিউজ বিডির সম্পাদক শাহ ফয়সাল কারীমসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

১০

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

১১

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

১২

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

১৩

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

১৪

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

১৫

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

১৬

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

১৭

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

১৮

পবিত্র শবে কদর পালিত

১৯

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

২০