নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

আজ থেকে ঈদের ছুটি শুরু। গতকাল সোমবার রাত থেকেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের মহাসড়কে। ফলে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এদিকে মহাসড়কে সার্বিক নিরাপত্তায় জেলা ও হাইওয়ে মিলে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতুতে প্রতি ঘণ্টায় পারাপার হচ্ছে ২ হাজারেরও বেশি যানবাহন। গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজারের বেশি গাড়ি পারাপারের বিপরীতে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা টোল আদায় হয়েছে।

সরেজমিনে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের সয়দাবাদ, কড্ডার মোড় ও নলকা এলাকা ঘুরে দেখা যায় স্বজনদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। বাস, ট্রাক ছাড়াও পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটর সাইকেল যোগে হাজার হাজার মানুষ গন্তব্যে যাচ্ছে। ফলে বেড়েছে যানবাহনের চাপ।

যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যান চলেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। এর মধ্যে সেতুর পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী লেন) ২০ হাজার ৭৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

অপরদিকে পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৫৮৩ টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সোমবার গভীর রাত থেকেই যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার ভোর থেকে প্রতি ঘণ্টায় ২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে সেতুর উভয় টোল প্লাজার প্রান্তে ২টি করে অতিরিক্ত বুথ স্থাপন করা হয়েছে। নিয়মিত ১৪টি বুথের জায়গায় ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।

যমুনা সেতু থেকে পাচলিয়া পর্যন্ত মহাসড়কে দায়িত্বরত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজরান রউফ বলেন, গাড়ির সংখ্যা বাড়লেও স্বাভাবিক গতিতেই সেগুলো চলাচল করছে। কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের প্রায় দেড়শো সদস্য নিয়মিত দায়িত্ব পালন করছেন। আমাদের প্রতিজন অফিসারের কাছে রয়েছে বডি ক্যামেরা।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, মহাসড়কে তিন শিফটে জেলা পুলিশের সাড়ে ৬শ’র বেশি পুলিশ নিয়োজিত করা হয়েছে। নিয়মিত ডিউটির বাইরে পেট্রোল টিম, মোবাইল টিম ও পিকেট টিম মোতায়ন রয়েছে। ঘরমুখো মানুষের ঈদযাত্রা শান্তিপূর্ণ করতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউবার উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেইমার নেই, ব্রাজিল দলে ফিরলেন এনড্রিক

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

১০

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

১১

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

১২

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

১৩

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

১৪

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

১৫

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

১৬

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

১৭

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

১৮

পবিত্র শবে কদর পালিত

১৯

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

২০