নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

সারা দেশের মসজিদে রমজান মাসের ২৭তম রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হয়েছে। সোমবার রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই রাতেই দেশের বেশির ভাগ মসজিদে তারাবির নামাজে কোরআন খতম হয়েছে। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা মহিমান্বিত রাতটি নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকারসহ বিভিন্ন ইবাদতে কাটিয়েছেন।
মহিমান্বিত এ রাতে বায়তুল মোকাররমসহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। তাঁরা সন্ধ্যার পর থেকে মসজিদে আসা শুরু করেন। পরে এশা ও তারাবির নামাজের পর শবেকদরের গুরুত্ব ও ফজিলত প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন খতিব ও ইমামরা। এরপর দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করা হয়।
রোজার ত্রুটি-বিচ্যুতি ও গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন সবাই।
পবিত্র শবেকদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাত্পর্য নিয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লাইলাতুল কদর বা মহিমান্বিত রাতটি হাজার মাসের চেয়েও উত্তম।
এই রাতে লওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এই সময়ে যেকোনো ভালো কাজ ও আমলের বিশেষ প্রতিদান রয়েছে। মহান আল্লাহ এই রাতে নামাজ আদায়কারীর অতীতের সব গুনাহ ক্ষমা করেন। অবশ্য হাদিসে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতে মহিমান্বিত রাতটি খুঁজতে বলা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১০

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১২

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৩

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৪

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৫

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৬

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৭

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৮

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৯

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

২০