নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

 

রাজশাহী মহানগরীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নসাৎ করে দিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি ও শহরকে অস্থির করার উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলিট ফোর্সটি।

মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠ (রেলমাঠ) সংলগ্ন একটি নির্জন লেবু বাগানে এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৫ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেয়।

উদ্ধারকৃত সামগ্রী:
– ২১টি তাজা ককটেল সদৃশ্য বস্তু
– ১টি বড় হাসুয়া (দৈর্ঘ্য ৭২ সে.মি.)
– ১টি বিশাল ছোরা (দৈর্ঘ্য ৬৫ সে.মি.)
– ১টি মাঝারি ছোরা (দৈর্ঘ্য ৩৮ সে.মি.)
– ১টি ধারালো চাকু (দৈর্ঘ্য ২৫ সে.মি.)

র‍্যাব-৫ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ককটেল ও অস্ত্রগুলোর মালিক সম্পর্কে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি। তবে র‍্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করতে এবং নগরীতে ত্রাস সৃষ্টি করতে কোনো স্বার্থান্বেষী মহল বা সন্ত্রাসী গোষ্ঠী এই মজুত গড়ে তুলেছিল।

উদ্ধারকৃত বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসমূহ সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কারা জড়িত এবং কারা এই বাগানটিকে ‘সেফ হাউজ’ হিসেবে ব্যবহার করছে, তাদের খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি জোরদার করেছে র‍্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০