নিউজ ডেস্ক
১৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

টঙ্গীতে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের গডফাদার মাহিন আহম্মেদ গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি:

 

গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের কথিত গডফাদার মাহিন আহম্মেদ ওরফে মহিনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বায়েজিদ নেয়াজের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দিবাগত রাতে নোয়াগাঁও রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে মাহিন আহম্মেদকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাহিন দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক সংক্রান্ত প্রায় ১২টি মামলা বিভিন্ন থানায় বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ঘটনার সততা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

এ ঘটনায় টঙ্গী এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০