নিউজ ডেস্ক
২১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

বাবা-ছেলে মিলে ব্যাটিং করলেন পুরো ৪০ ওভার

ক্রিকেট মাঠে কতই না কীর্তি গড়া হয়। কিন্তু অ্যাডিলেডে করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক যা করে দেখালেন, তার হার মানায় রূপ কথাকেও। অপেশাদার ক্রিকেটের এই ম্যাচে বাবা-ছেলে মিলে ব্যাটিং করলেন পুরো ৪০ ওভার। আর ওপেনিং জুটিতেই দুজন মিলে তোলেন ৫৯০ রান।

এদিন ব্যাট হাতে নিজের ব্যাটিং সামথ্য দেখান স্যাম চিক। মাত্র ১৩৭ বলে তিনি খেলেন ৪০২ রানের অপ্রতিরোধ্য ইনিংস। তার এই মহাকাব্যিক ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে তার ক্যাচ মিস করেছিলেন প্রতিপক্ষে এক ফিল্ডার। এর থেকেবোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি।

ছেলের তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে করেন অপরাজিত ১৭৫ রান। স্ট্রাইক রোটেট করে স্যামকে বড় শট খেলার সুযোগ করে দেওয়া ছিল তার প্রধান লক্ষ্য। ড্যারেন বলেন, ‘স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা ছোট না বড় সেটা আর বিষয় ছিল না, ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।’

বিপক্ষ দল এত রান হজম করেও অসাধারণ খেলোয়াড়সুলভ মনোভাব দেখিয়েছে। ম্যাচ শেষে তারা ড্যারেন ও স্যামকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

৩০ বছর আগে ১৯৯৬ সালে এই একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন, তখন ছোট্ট স্যাম সাইডলাইন থেকে বাবার চার-ছক্কায় হাততালি দিতেন। আজ সেই ছেলের সাথেই রেকর্ড গড়লেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০