নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

অতিরিক্ত মাইনাস পাওয়ারের চশমা ব্যবহারকারীদের ঝুঁকি বেশি

গ্লুকোমা চোখের এক নীরব ঘাতক রোগ। যা চোখ ও মস্তিষ্কের মধ্যে সংযোগকারী অপটিক স্নায়ুর ক্ষতি করে। গ্লুকোমায় আক্রান্ত হলে অপটিক স্নায়ু ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। দৃষ্টিশক্তি কমতে শুরু করে। সময়মতো চিকিৎসা না নিলে অন্ধত্বের কারণ হতে পারে। বর্তমানে দেশে গ্লুকোমা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লাখ এবং সন্দেহভাজন রোগী ৬০ লাখ। সবমিলে প্রায় ৮০ লাখ মানুষ চোখের গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন।

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ- ২০২৬ উপলক্ষ্যে রোববার (১৪ মার্চ) রাজধানীর ধামনন্ডিতে বাংলাদেশ গ্লকোমা সোসাইটি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব তথ্য জানান।

অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব ডা. শাহনাজ বেগম গ্লুকোমা রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, গ্লুকোমা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কিন্তু নিরাময় করা সম্ভব নয়। ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রোগীর মত সুনিয়ন্ত্রিত জীবনযাপন এবং নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিলে গ্লুকোমা নিয়ন্ত্রণ করা যায়।

২০২৪ সালের দেশব্যাপী এক জরিপে দেখা গেছে, ৩৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশীদের মধ্যে গ্লুকোমার প্রবণতা ৩ দশমিক ২ শতাংশ, যার মধ্যে আনুমানিক ২০ লাখ আক্রান্ত এবং ৬০ লাখ সন্দেহভাজন রোগী। প্রাথমিক ওপেন-এঙ্গেল গ্লুকোমা সবচেয়ে সাধারণ ধরণ (৭৮ শতাংশ) যার প্রকোপ বয়স্ক পুরুষদের মধ্যে বেশি।

আরেকটি গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই রোগটি সম্পর্কে সচেতনতা নয়, যার ফলে রোগ নির্ণয় বিলম্বিত হয়।

তিনি আরও বলেন, গ্লকোমা বিশ্বে স্থায়ী অন্ধত্বের অন্যতম প্রধান কারণ। বিশ্বের ৮ কোটি মানুষ গ্লকোমায় আক্রান্ত যার মধ্যে সারে ৪৫ লাখ গ্লকোমার কারণে অন্ধ। বিশ্বে ৯০ ভাগ মানুষ এ রোগ সম্পর্কে জানেনা, যার মধ্যে বেশীরভাগ স্বল্পন্নোত দেশগুলোতে। ২০৪০ সাল নাগাদ প্রায় ১২ কোটি মানুষ গ্লকোমায় আক্রান্ত হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিবছর ৮ থেকে ১৪ মার্চ বিশ্ব গ্লকোমা সপ্তাহ পালন করা হয়। এবারও বাংলাদেশ গ্লুকোমা সোসাইটি সারাদেশে সপ্তাহব্যাপী গ্লুকোমা সচেতনতামূলক লিফলেট, পোস্টার ও ব্যানার বিতরনসহ নানা কর্মসূচি পালন করেছে। এর অংশ হিসেবে গতকাল সকালে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির মহাসচিব ডা. মো. জিননুরাইন (নিউটন) ধানমন্ডির হারুন আই ফাউন্ডেশন হাসপাতালে সোসাইটির কার্যালয়ের সন্দেহভাজন রোগীদের বিনামূল্যে গ্লুকোমা স্ক্রীনিং ক্যাম্প উদ্বোধন করেন।

এরপর চিকিৎসক রোগীদের নিয়ে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। বিকালে জনসাধারণের মধ্যে গ্লকোমা সম্পর্কে সচেতনতা বাড়াতে আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. শফিকুল ইসলাম। তিনি গ্লকোমা রোগের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান এবং গ্লকোমা রোগ প্রতিরোধে সবার সমন্বিত প্রচেষ্টা কামনা করেন।

প্রধান অতিথি বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. শাহাবউদ্দিন এবং মহাসচিব ডা. মো. জিননুরাইন (নিউটন) গ্লকোমা রোগের ভয়াবহতা ও চিকিৎসা সম্পর্কে বক্তব্য দেন।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ গ্লকোমা সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক এম নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান, অধ্যাপক মো. আরিফ মিয়া, ডা. এম জিয়াউল করিম, অধ্যাপক ডা. হাসান শহীদ ও অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা সহীদ, বারডেম হাসপাতালের দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. অরুপ রতন চৌধুরী ও শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম শাহি আলম গ্লকোমা রোগের বিভিন্ন দিক তুলে ধরেন।

বক্তারা জানান, বাংলাদেশে অন্ধত্বের কারণ হিসেবে ছানি প্রথম এবং গ্লকোমা দ্বিতীয় কারণ। কিন্তু গ্লুকোমা আক্রান্তদের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তারা এই রোগে ভুগছেন। ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি, পরিবারের কারো গ্লুকোমা থাকলে, ডায়াবেটিস রোগী, এবং অতিরিক্ত মাইনাস পাওয়ারের চশমা ব্যবহারকারীদের ঝুঁকি বেশি। শুরুতে কোনো লক্ষণ থাকে না, তবে অগ্রসর হলে পার্শ্ববর্তী দৃষ্টিশক্তি কমে যাওয়া, চোখের ব্যথা, লাল হওয়া বা আলোর চারপাশে রংধনু বলয় দেখা যেতে পারে। চোখের চাপ পরীক্ষা, অপটিক স্নায়ু পরীক্ষা, এবং ফিল্ড টেস্টের মাধ্যমে এটি শনাক্ত করা হয়। চোখে ড্রপ, লেজার বা সার্জারির মাধ্যমে এর চিকিৎসা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০