নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি

মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা সংবাদদাতা
লাকসাম-মনোহরগঞ্জে কেউ মাফিয়া, সন্ত্রাস, চাদাবাজ ও দখলবাজ হতে চাইলে শেকড়সহ তাকে মুলার মতো তুলে ফেলবো। “আমার নির্বাচনী এলাকা অর্থাৎ লাকসাম-মনোহরগঞ্জ’র কোথাও চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না” তিনি সতর্ক করে বলেন আমার দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মের সাহস দেখাবেন না। প্রশাসনকে বলে দিয়েছি অপরাধের বেলায় কোনো দলীয় পরিচয়ে কাউকে ছাড় দেয়া যাবেনা।
মনোহরগঞ্জ উপজেলাধীন সরসপুর ইউনিয়নের প্রবাসী নাসির উদ্দীনের শ্বশুর বাড়ি কিসমত গ্রামের হাজী বাড়ীতে নাসির এবং তার এক বছর বয়সের সন্তানের গলায় ছুরি ধরে সাম্প্রতিক সময়ে আলোচিত ডাকাতির ঘটনায় শুক্রবার রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎকালে উপস্থিত দলীয় নেতাকর্মীসহ সবাইকে হুঁশিয়ারী উচ্চারণ করে এসব কথা বলেন মো. আবুল কালাম এমপি। তিনি প্রবাসী নাসিরকে সাহস দিয়ে বলেন, এখন থেকে তোমার এবং তোমার পরিবারের ভয় নেই, নির্ভয়ে তুমি বিদেশে যেতে পারো। এখন থেকে তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূইয়া দোলন, শরীফ হোসেন, সহ সভাপতি আবুল বাশার কিরন, ইউসুফ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন পাপন, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহনসহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১০

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১২

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৩

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৪

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৫

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৬

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৭

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৮

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৯

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

২০