নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন পর ভাঙা হাত-পায়ে প্লাস্টার, রোগীর স্বজনদের ভোগান্তির অভিযোগ

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি: নেকীদুল ইসলাম নিক

নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙা হাত-পায়ের রোগীদের দ্রুত চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের দাবি, দুর্ঘটনায় হাত-পা ভেঙে যাওয়ার পর হাসপাতালে ভর্তি করানোর তিন দিন পর প্লাস্টার করা হয়েছে, যার ফলে রোগী ও পরিবারের সদস্যদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর রোগীকে দ্রুত রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করা হলেও তাৎক্ষণিকভাবে ভাঙা স্থানে প্লাস্টার করা হয়নি। চিকিৎসা পেতে দেরি হওয়ায় রোগীকে তীব্র ব্যথা সহ্য করতে হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

রোগীর এক স্বজন বলেন, “হাসপাতালে আনার পর আমরা আশা করেছিলাম দ্রুত চিকিৎসা পাবো। কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তিন দিন পর হাত-পায়ে প্লাস্টার করা হয়েছে। এই সময়ের মধ্যে রোগী খুব কষ্ট পেয়েছে।”
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চিকিৎসক সংকট ও চিকিৎসা সেবায় বিলম্বের কারণে রোগীদের ভোগান্তি বাড়ছে। জরুরি সেবা দ্রুত নিশ্চিত করা না গেলে সাধারণ মানুষের আস্থা কমে যাবে বলেও তারা মনে করছেন।

তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, রোগীর শারীরিক অবস্থা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা করা হয়নি বলেও দাবি করেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছে, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা সেবা দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করা জরুরি। বিশেষ করে দুর্ঘটনায় আহত রোগীদের ক্ষেত্রে বিলম্ব না করে দ্রুত চিকিৎসা প্রদান করলে ভোগান্তি অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো ও স্বাস্থ্যসেবার মান উন্নত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

পবিত্র শবে কদর পালিত

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১০

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১১

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

১২

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

১৩

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

১৪

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

১৫

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

১৬

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

১৭

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

১৮

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১৯

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

২০