নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯০ জন

সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার

সেরা অনুসন্ধানী সাংবাদিকতার জন্য সম্মাননা পেয়েছেন সাংবাদিক জুয়েল খন্দকার।

 

শুক্রবার (৬ মার্চ) কুমিল্লার একটি রেস্তোরায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) আয়োজিত সম্মাননা, ইফতার ও দোয়া মাহফিলে তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

 

জুয়েল খন্দকার বর্তমানে সাপ্তাহিক দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার পরিচালনায় সংবাদ টিভি নামে একটি আইপি টিভি চ্যানেলও রয়েছে।

 

অনুসন্ধানী সাংবাদিকতায় বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের ঘটনা তুলে ধরার কারণে তিনি আলোচনায় আসেন।

 

অতীতে তিনি নিউজ ২৪ টিভি–এর আন্তর্জাতিক প্রতিনিধি হিসেবে মালদ্বীপসহ কয়েকটি দেশে কাজ করেছেন।

 

তার অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে টেকনাফে ওসি প্রদীপের সঙ্গে জড়িত মেজর সিনহা হত্যাকাণ্ড নিয়ে প্রাথমিক তথ্য প্রকাশ এবং সাবেক যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া সংক্রান্ত নানা অনিয়মের খবর প্রকাশ বিশেষভাবে আলোচিত হয়।

 

এছাড়া বিভিন্ন সময় সরকারি দপ্তরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলাও করা হয়েছিল বলে জানা গেছে।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুসন্ধানী সাংবাদিকতায় সাহসী ভূমিকার জন্য জুয়েল খন্দকারকে অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০