নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

লালমোহনে ৪৬টি অসহায় পরিবারের মাঝে ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

মো মামুন হাজী , লালমোহন :

 

‘মানব সেবায় এগিয়ে যাই, অসহায় মানুষের পাশে দাঁড়াই’—এই স্লোগানকে ধারণ করে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স ক্লাব লালমোহন সদর (BDCL)-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পবিত্র মাহে রমজান উপলক্ষে ৪৬টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

 

​ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ আবদুল আল মামুন এবং সংগঠনের উপদেষ্টা সার্জেন্ট (অবঃ) মোঃ আলমগীর হোসেন।

 

​অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা কমিটি ও কার্যকরী পরিষদের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: ​পরিচালনা কমিটির সদস্য: মোঃ সোহাগ হাওলাদার ও মোঃ ইমরান হোসেন লিটন।

​সভাপতি: মোঃ জুয়েল হাওলাদার।

​সহ-সভাপতি: হাফেজ মোঃ ইলিয়াস ও মোঃ নজরুল ইসলাম কাজল।

​সাধারণ সম্পাদক: মোঃ আরিফ হোসেন শাহিন।

​যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ বাবুল পাটোয়ারীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

 

​বিতরণ শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা আবদুল আল মামুন তার বক্তব্যে বলেন, “সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। যারা দেশ ও বিদেশ থেকে অর্থ দিয়ে আমাদের এই মানবিক কাজে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।” তিনি আরও জানান, অসহায় মানুষের কল্যাণে সংগঠনের এই ধরনের সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

 

​উপস্থিত অতিথিরা সংগঠনের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, ব্লাড ডোনার্স ক্লাব শুধু রক্তদানই নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে অভাবী মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০