নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

উত্তরা পূর্ব থানায় জামায়াতের সূধী সমাবেশ ও ইফতার মাহফিল

হাফসা আক্তার :

 

 

 

ঢাকা মহানগরীর উত্তরা এলাকায় রাজনৈতিক ঐক্য ও নৈতিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানা আয়োজিত সূধী সমাবেশ ও ইফতার মাহফিল। সোমবার (২ মার্চ ২০২৬) উত্তরার সীসেল রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় আদর্শিক রাজনীতির বিকল্প নেই। তিনি রমজানের চেতনায় আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির আহ্বান জানান।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম। বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, নৈতিক নেতৃত্ব গড়ে তোলা এবং জনসম্পৃক্ত রাজনীতি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল আশরাফুল হক, জামায়াত মনোনীত ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান এবং শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সন্তান আলী আহমেদ তাহকীক।

 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব থানা নায়েবে আমীর সুলতান আহাম্মদ, থানা কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, মোহাম্মদ হাবীবুল্লাহ, আব্দুল্লাহ আল মুজাহিদসহ স্থানীয় থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তির পর অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

‘ঢাবিয়ান ফোরাম-নেত্রকোণা’র ইফতার

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

তেহরান ও বৈরুতে ব্যাপক হামলা শুরু করার কথা জানালো ইসরাইলি সেনাবাহিনী

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা, পৃথক হামলায় নিহত ৪

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার আব্দুস সালাম

ইবাদতে কাটিয়েছেন শবেকদর ধর্মপ্রাণ মুসলিমরা

রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

১০

বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম

১১

অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সের্হিয়ো রোমেরো

১২

মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা

১৩

দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর

১৪

খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

১৫

অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী

১৭

চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী

১৮

কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ

১৯

রাজশাহীতে ঈদকে ঘিরে বিপদের সংকেত

২০