নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ; এবারও বসছে না মেলা

​মো : রাজ হাওলাদার:
মোংলা প্রতিনিধি:

​সুন্দরবনের সাগরপাড়ে শরণখোলা রেঞ্জের দুবলার চরে আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের প্রথম জোয়ারে সাগরের লোনাজলে পুণ্যস্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি সুরক্ষার স্বার্থে এবারও ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হচ্ছে না।

​বন বিভাগ সূত্রে জানা গেছে, এবারের রাস উৎসবে কেবল সনাতন ধর্মাবলম্বীরাই অংশগ্রহণের অনুমতি পেয়েছেন। শত বছর আগে ১৯২৩ সালে সাধু হরিভজন রাসপূর্ণিমার ভোরে সাগরের লোনাজলে স্নানের মাধ্যমে পাপমোচন ও মঙ্গল কামনায় দুবলার চরে এই পূজা ও পুণ্যস্নানের সূচনা করেন। এরপর থেকে প্রতি বছর এখানে ঐতিহ্যবাহী রাসমেলা বসে আসছিল, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন ধর্মের লাখো মানুষের সমাগম হতো। তবে সুন্দরবনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় ২০২১ সাল থেকে মেলা আয়োজন বন্ধ করে দেয় বন বিভাগ।

​পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ এবার ৫টি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তা এবং বনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বনরক্ষীদের সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।

​পূর্ব সুন্দরবন বিভাগের (বাগেরহাট) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী জানান, আবেদনকারী সকল সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীকে দুবলার চরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে তাদের কঠোরভাবে বন বিভাগের নির্দেশনা মেনে চলতে হবে।

​পুণ্যার্থীদের নির্ধারিত ৫টি নৌপথ ব্যবহার করতে হবে এবং নৌযানগুলো কেবল দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় চলাচল করবে।
​নির্ধারিত চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও লঞ্চ, ট্রলার বা নৌকা থামানো যাবে না।
​প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখতে হবে এবং জলযানের গায়ে স্টিকারের মাধ্যমে বিএলসি (BLC)/সিরিয়াল নম্বর ও যাত্রীর সংখ্যা উল্লেখ থাকতে হবে।
​বনে প্রবেশের সময় দেওয়া টোকেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পুণ্যার্থীদের সব সময় সাথে রাখতে হবে।
​কোনো নৌযান বা পুণ্যার্থীর কাছে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল বা করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

১

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

২

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রে/প্তার ১

৩

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রে/ফতার ১

৪

সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ; এবারও বসছে না মেলা

৫

নওগাঁয় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, ও ক্রীড়া প্রতিযোগিতা

৬

ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন

৭

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৮

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

৯

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

১০

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

১১

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

১২

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

১৫

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় উ. কোরিয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম

১৮

এসআরবি-এর অভিযানে বাগেরহাটে ৯.৮ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

১৯

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

২০