নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

অপ্রতিম হত্যার বিচার দাবিতে উত্তাল কুমিল্লা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

লিড নিউজ ২৪ স্পেশাল ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপ্রতিমের মর্মান্তিক হত্যার বিচার এবং জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কুমিল্লা। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকার দিকে অগ্রসর হন এবং সকাল সাড়ে ১১টার দিকে কোটবাড়ী বিশ্বরোডের নন্দনপুর এলাকায় উভয়মুখী লেনে অবস্থান নিয়ে অবরোধ করেন। এর ফলে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম জানান, শুধু অপ্রতিম হত্যার বিচার নয়, বরং পুরো কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদেও তাঁরা পথে নেমেছেন। একই বিভাগের আরেক শিক্ষার্থী অঞ্জন রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, অপ্রতিমের জানাজা হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁরা এখনও কোনো পরিষ্কার তথ্য পাননি। এসিরুমে বসে দেওয়া প্রেস ব্রিফিং না মেনে প্রশাসনের উচিত সরাসরি মাঠে এসে সাধারণ শিক্ষার্থীদের সামনে সব তথ্য তুলে ধরা বলে তিনি মন্তব্য করেন। পরে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ছেড়ে যান।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুল হাকিম এ বিষয়ে জানান, অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে এবং হত্যার সঙ্গে জড়িত আইফোনটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল অপ্রতিম। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত চালিয়ে শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের এক নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে কোটবাড়ীর গন্ধমতি ঈদগাহ মাঠে অপ্রতিমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সন্তান হারানো অপ্রতিমের বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, “আর কাউকে যেন আমার মতো এমন যন্ত্রণা নিয়ে সন্তান হারাতে না হয়।” অপ্রতিম হত্যার ঘটনায় ইতোমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি এখন সর্বস্তরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০