নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮ জন

এমবাপে-ইয়ামালের হুংকার পরিসংখ্যানে এগিয়ে কেইন: ব্যালন ডিঅরের দৌড়ে ফেভারিট কে?

স্পোর্টস ডেস্ক, লিড নিউজ ২৪ঃ

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘ব্যালন ডি’অর’ ঘোষণার আর মাত্র এক মাসের মতো বাকি। এরই মধ্যে মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এবারের লড়াইয়ে এক ভিন্ন মাত্রা যোগ হয়েছে; খেলোয়াড়রা চিরাচরিত বিনয় দূরে সরিয়ে রেখে প্রকাশ্যে নিজেদের পক্ষে সাফাই গাইছেন। গত এক দশকের মতো এবার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর একচেটিয়া আধিপত্য নেই, নেই কোনো পরিষ্কার ফেভারিটও। কিলিয়ান এমবাপে এবং লামিন ইয়ামাল প্রকাশ্যে নিজেদের এগিয়ে রাখলেও, পরিসংখ্যানে আবার সবার চেয়ে যোজন যোজন এগিয়ে হ্যারি কেইন।
এমবাপের দাবি ও বাস্তবতা চলতি মাসের শুরুতে ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে স্পষ্টভাবেই জানিয়েছেন, পরিসংখ্যান ও পারফরম্যান্স বিবেচনায় তিনিই ব্যালন ডি’অর জয়ের যোগ্য দাবিদার। এমবাপে বলেন, “আমার চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিল না। বড় বড় প্রতিযোগিতায় এবং বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর আমার আর কিছু প্রমাণ করার নেই।”
পরিসংখ্যানও এমবাপের পক্ষেই কথা বলে। লা লিগায় ২৫টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোলের পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। তবে ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও দলীয় সাফল্যে কিছুটা পিছিয়ে তিনি। লা লিগার শেষভাগে রিয়াল মাদ্রিদের খেই হারানো এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় তাঁর দাবিকে কিছুটা দুর্বল করেছে। বিশ্বকাপে ১০ গোল করলেও তাঁর দল ফ্রান্সকে চতুর্থ স্থানে থেকেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
ইয়ামালের আত্মবিশ্বাস
গত বছর ব্যালন ডি’অর ভোটিংয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল এবার শিরোপা জিততে প্রবল আত্মবিশ্বাসী। লা লিগা এবং বিশ্বকাপ জয়ের খেতাব তাঁর নামের পাশে রয়েছে। স্প্যানিশ স্ট্রিমিং প্ল্যাটফর্ম মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “আমি সত্যি বিশ্বাস করি, বিশ্বের সেরা দুজনের মধ্যে আমি একজন (অন্যজন এমবাপে)। আমি যা জিতেছি, সেটার জন্য এ বছর এই পুরস্কার আমারই প্রাপ্য।”
লা লিগায় ১৬ গোল ও ১১টি অ্যাসিস্ট করে দারুণ একটি মৌসুম পার করেছেন এই তারকা। তবে ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপে মাত্র ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করায় তাঁর সম্ভাবনা কিছুটা হলেও কমেছে। ১৮ বছর বয়সী এই তারকাকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ী হিসেবে নিশ্চিতভাবে ভাবা হলেও, এ বছর তিনি এককভাবে পরিষ্কার ফেভারিট নন।
পরিসংখ্যানে কেইনের রাজত্ব
গত মৌসুমে বায়ার্ন মিউনিখ এবং ইংল্যান্ডের জার্সিতে সব মিলিয়ে ৭৩ গোল করে পরিসংখ্যানের দিক থেকে সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছেন হ্যারি কেইন। তবে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও বায়ার্নের মাইকেল ওলিসে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হওয়া এবং বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে জুড বেলিংহামের একক আধিপত্য কেইনের সম্ভাবনাকে কিছুটা ম্লান করেছে।
মেসি-রদ্রি এবং অন্যান্যদের সম্ভাবনা
দৌড়ে আছেন লিওনেল মেসি, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, রদ্রি এবং কাভিচা কভারতশেলিয়ার মতো তারকারাও। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও, ইউরোপের বাইরের লিগে খেলাটা মেসির জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপ জিততে পারলে হয়তো নবমবারের মতো তিনিই হতেন ফেভারিট।
অন্যদিকে বিশ্বকাপে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হওয়া রদ্রি ম্যানচেস্টার সিটির হয়ে ইনজুরির কারণে মৌসুমের বড় একটা সময় মাঠের বাইরে ছিলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা দেম্বেলের বিশ্বকাপে প্রভাব ছিল তুলনামূলক কম, আর কভারতশেলিয়ার জর্জিয়া তো বিশ্বকাপেই কোয়ালিফাই করতে পারেনি।
সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরের রেস বেশ রোমাঞ্চকর হয়ে উঠেছে। এমবাপে, ইয়ামাল বা কেইন—কেউই এককভাবে ফেভারিট নন। কে হতে যাচ্ছেন এবারের বর্ষসেরা ফুটবলার, তা জানতে ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১০

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১১

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

‎‎আশুলিয়ায় কারখানায় গ্যাস সিলিন্ডার ভর্তি লড়িতে ভয়াবহ আগুনে ৭ জনের মৃত্যু ; ৪ সদস্যের তদন্ত কমিটি

১৪

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৫

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের  ভাড়া বেড়েছে

১৬

নওগাঁ সদর উপজেলা পরিষদের সদর- ৫ সাংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

১৭

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৮

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল ॥ চ্যাম্পিয়ন সদর মডেল থানা

১৯

আশুলিয়ার প্রীতি গ্রুপের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ৪টি ইউনিট কাজ করছে

২০