নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

২০২৮ অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন স্মিথ

২০২৮ সালে অলিম্পিক গেমসে খেলার স্বপ্ন দেখছেন অস্ট্রেলিয়ার ডান-হাতি ব্যাটার স্মিভেন স্মিথ।

১২৮ বছর পর আবারও লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট। সর্বশেষ ১৯০০ সালে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ নামে পরিচিত অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট ছিল।

অলিম্পিকে খেলার লক্ষ্য নিয়ে এখন থেকেই নিজেকে প্রস্তুত করছেন স্মিথ। বর্তমানে ডাবলিনে অ্যামস্টারডাম ফ্ল্যামসের হয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে খেলছেন তিনি।

টেলিগ্রাফের সাথে এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী স্মিথ বলেন, ‘এই মুহূর্তে হয়তো অলিম্পিকই একমাত্র জায়গা, যেখানে আমি অংশ হতে চেষ্টা করবো। এখন ইউরোপিয়ান লিগে অ্যামস্টারডামের হয়ে এখানে খেলতে চাওয়ারও একটা বড় কারণ হলো যে, যতটা বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়া।’

লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের সাথে আরও যুক্ত হয়েছে বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল, স্কোয়াশ এবং লাকরোস।

এই মুহূর্তে টি-টোয়েন্টি ও অলিম্পিককে গুরুত্ব দেওয়ায় টেস্ট ক্রিকেটে সিরিজ-বাই-সিরিজ খেলছেন বলে জানান স্মিথ। এজন্য আগামী বছরের জুনে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজে খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন স্মিথ।

তিনি বলেন, ‘আমি জানি না পরের অ্যাশেজে খেলবো কি-না। আমি এখন সিরিজ-বাই-সিরিজ খেলছি। বেশ কিছুদিন ধরে এভাবেই চলছে। আগামী বছরের সিরিজ আমার জন্য অনেক দূরে।’

ইংল্যান্ডের মাটিতে ২০০১ সালে সর্বশেষ অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। তাই ইংলিশদের কন্ডিশনে অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। যদি পরের অ্যাশেজে খেলতে পারেন, ঐ সিরিজ জিতলে ভালো লাগবে বলে জানান তিনি। ডান-হাতি ব্যাটার স্মিথ বলেন, ‘ইংল্যান্ডে সিরিজ জিততে পারলে ভালোই লাগবে। কিন্তু এটা সত্যি বাস্তবে হয় কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’

অবসর নিয়ে এখনও কিছু ভাবেননি স্মিথ। ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির দিকে মনোযোগ দিতে চান তিনি। স্মিথ বলেন, ‘আমার মনে হয়, আমি আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবো। খেলা ছাড়ার পর আমার জন্য পরের ধাপ কী হবে? সেটা আমি নিশ্চিত নই, তবে আশা করি খেলার জন্য আমার আরও সময় বাকি আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০