নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

উত্তরার ‘লিবার্টি ক্লাবে’ র‍্যাবের অভিযানে বিপুল মদ-বিয়ারসহ গ্রেফতার ২

​মীম আক্তার : চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে নিয়মিত অভিযান হিসেবে রাজধানীর উত্তরার একটি অবৈধ মদেরবার ও জুয়ার ক্লাবে অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ টাকার দেশি-বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১। এ সময় ১৭ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের ৭৭৯টি মদের বোতল ও বিয়ার ক্যান (মোট ৪৭০.৮৬ লিটার) জব্দ করা হয়।
​সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের ‘আজিজ স্কয়ার’-এর ৫ম তলায় অবস্থিত ‘উত্তরা লিবার্টি ক্লাবে’ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
​গ্রেফতারকৃতরা হলেন—উত্তরা লিবার্টি ক্লাবের সহকারী ম্যানেজার মোঃ রাসেল (২৮) ও ক্লাবের কম্পিউটার অপারেটর মোঃ নয়ন মিয়া (৩৮)। মোঃ রাসেল বাগেরহাটের মোড়লগঞ্জ থানার উত্তর সুতাল লরী গ্রামের মোঃ অলি উর রহমানের ছেলে এবং নয়ন মিয়া ঢাকার বাড্ডা এলাকার মোঃ নবি হোসেনের ছেলে।

​র‍্যাব জানায়, “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” স্লোগানে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ তথ্যভিত্তিক অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ক্লাবের সভাপতি ও অন্যান্য কর্মচারীরা কৌশলে পালিয়ে যান।
​জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ক্লাবের সভাপতিসহ পলাতক ব্যক্তিদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০