নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণাঞ্চলের একমাত্র মাঠ। অনেক আন্তর্জাতিক ম্যাচ এখানে হলেও, গেল এক দশক ধরে জাতীয় পর্যায়ের টুর্নামেন্টের ম্যাচও হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের নতুন টুর্নামেন্ট বাংলাদেশ ফার্স্ট (সম্ভাব্য নাম) গ্রুপ পর্বের ম্যাচ খুলনার ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছিল বিসিবি।

এই টুর্নামেন্টের অন্তত গ্রুপ পর্বটি খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম ও বরিশালের জীবনানন্দ দাস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করতে চেয়েছিল  বিসিবি। সেমিফাইনাল ও ফাইনাল সিলেটের মাটিতে হতে পারে। টুর্নামেন্ট কমিটি সূত্রে এবার জানা গেল খুলনার মাঠে হচ্ছে না নতুন টুর্নামেন্টের খেলা।

স্টেডিয়ামটির কাজ যথাসময়ে শেষ না হওয়ার কারণে খুলনা থেকে সরতে যাচ্ছে টুর্নামেন্ট। ফলে সেই ম্যাচগুলো বিকল্প ভেন্যু হিসেবে মিরপুরে হতে পারে। আগামী আসরটি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির শুরুতে হওয়ার একটা সম্ভাব্য তারিখ আছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষবার আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল ২০১৬ সালের জানুয়ারীতে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছিল টাইগাররা। এরপর নিয়মিত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ হলেও অন্য কোনো জাতীয় টুর্নামেন্টের ম্যাচও পায় না খুলনা।

সবশেষ ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব’১৯ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব’১৯ দলের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ হয়েছিল খুলনায়। এরপর কেবল জাতীয় লিগের ৪ দিনের ম্যাচেই আটকে আছে খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০