নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

তার জন্য ভালোবাসা আর নিন্দা মিলেমিশে একাকার

‘নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে, প্রেমের কী স্বাদ আছে বলো’—আবু জাফরের কথা ও সুরে ফরিদা পারভীনের কালজয়ী গান। অভিনেতার কাছে অভিনয়ও তো এক ধরনের প্রেম। যে প্রেম জীবনভর বুকে আগলে রাখেন শিল্পীরা। কিন্তু এই প্রেমেও কি নিন্দা সহ্য করতে হয়?হয় বৈকি! অভিনেতা যখন সাদেক বাচ্চুর মতো কেউ, তখন নিন্দাও জোটে কপালে। তবে সেই নিন্দা আবার ভালোবাসারই আরেক রূপ। কেননা অভিনয়টা তিনি এতই ভালো করতেন, তা দেখে দর্শক ধরেই নিতেন, বাস্তবেই বুঝি মানুষটা তেমন!মঞ্চ থেকে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র—সবখানেই সাদেক বাচ্চুর বিচরণ ছিল। তবে সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্যই পেয়েছেন সর্বাধিক জনপ্রিয়তা ও সাফল্য। দেশজুড়ে দর্শক নাকে ‘ভিলেন’ হিসেবেই চিনেছে, নিন্দা করেছে, ভালোবেসেছে। এমনও হয়েছে, ‘রাজাকার’ চরিত্রে অভিনয়ের কারণে দর্শক তাকে বাদামের খোসা আর পাথর পর্যন্ত ছুঁড়ে মেরেছিল!

গুণী এই অভিনেতার আজ ষষ্ঠ প্রয়াণ দিবস। ২০২০ সালের আজকের দিনে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

সাদেক বাচ্চুর জন্ম ১৯৫৫ সালের ১ জানুয়ারি, ঢাকায়। তবে তার পৈতৃক নিবাস চাঁদপুরে। তার আসল নাম মাহবুব আহমেদ। মাত্র ১৫ বছর বয়সে চাকরিজীবন শুরু করেন, কাজ করতেন বাংলাদেশ ডাক বিভাগে। ২০১৩ সালে সেই চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে চাকরি কখনো তার অভিনয়জীবনে বড় বাধা তৈরি করেনি। তাই নিয়মিতই কাজ করে গেছেন তিনি।

সাদেক বাচ্চুর অভিনয়ের শুরুটা ষাটের দশকেই। ১৯৭২ সালের দিকে তিনি যুক্ত হন ‘গণনাট্য পরিষদ’ থিয়েটারে। সেখানেই তার অভিনয়ের মূল যাত্রা শুরু হয়। এ দলের হয়ে তিনি অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনাও দিয়েছিলেন।

১৯৭৪ সালে সাদেক বাচ্চু আসেন বিটিভিতে। প্রযোজক আব্দুল্লাহ ইউসুফ ইমামের নাটক ‘প্রথম অঙ্গীকার’ দিয়ে টিভি অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর বহু নাটক করেছেন। করেছেন বিজ্ঞাপনচিত্রও।

সিনেমায় সাদেক বাচ্চুর অভিষেক হয় ১৯৮৫ সালে, ‘রামের সুমতি’ দিয়ে। প্রথম দিকে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করতেন। তবে পরে ক্রমশ খল চরিত্রে ঝুঁকে পড়েন। বিশেষ করে ‘চাঁদনী’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে বিপুল পরিচিতি পান। এরপর থেকে তাকে নেতিবাচক চরিত্রেই দেখা গেছে।

সাদেক বাচ্চু অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, ‘জীবন নদীর তীরে’, ‘জোর করে ভালোবাসা হয় না’, ‘তোমার মাঝে আমি’, ‘ঢাকা টু বোম্বে’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘বধূবরণ’, ‘ময়দান’, ‘আমার প্রাণের স্বামী’, ‘আনন্দ অশ্রু’, ‘প্রিয়জন’, ‘সুজন সখী’ প্রভৃতি।

অভিনয়ের জন্য ২০১৮ সালে শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন সাদেক বাচ্চু।

কেআই

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দিনে ১ কোটি ভিউ! বাংলাদেশেও ঝড় তুলেছে যে সিরিজ

জাপানের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

১১

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১২

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১৩

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৫

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৬

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৭

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৯

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

২০