নিজস্ব প্রতিবেদক,
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে অভিযুক্ত মতিউর রহমানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯/বি সড়কের ৬ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মতিউর রহমান উত্তরার কমার্শিয়াল কমপ্লেক্স মার্কেটের সাধারণ সম্পাদক। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘাটরা গ্রামের আমিন মাদবরের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে ২০২৫ সালের ১৪ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ১৪। ওই মামলার এজাহারভুক্ত আসামি মতিউর রহমান।
পুলিশের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অর্থের জোগানদাতা হিসেবেও মতিউর রহমান কাজ করেছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর গণমাধ্যম কে বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্তের প্রয়োজনীয় স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।’
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ওসি।
মন্তব্য করুন