নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

যশোরে বিয়ের এক মাসের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু : আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা?

মনির হোসেন৷,বেনাপোল প্রতিনিধি:- যশোর সদর উপজেলার কুয়াদা সিরাজসিঙ্গা (বোসপাড়া) গ্রামে বিয়ের মাত্র এক মাসের মাথায় শীলা রানী (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শ্বশুরবাড়ির স্বজনদের দাবি, পারিবারিক মনোমালিন্যের জেরে ঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ-অমানুষিক নির্যাতনের পর তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে।

নিহত শীলা কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাল্লুকঘর (কায়েতপাড়া) গ্রামের মৃত শংকর বোসের মেয়ে

অনুসন্ধানে জানা যায়, পূর্বে ডুমুরিয়ার গোণালী বালিয়াডাঙ্গা গ্রামে শীলার প্রথম বিয়ে হয়েছিল। সেখানে অতনু (৯) নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়। প্রথম শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ঘর ছেড়ে তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন।

পরবর্তীতে গত ১৫ জুলাই কুয়াদা সিরাজসিঙ্গা গ্রামের মৃত সুবল বোসের ছেলে সুজয় কুমার বোসের (৩৫) সাথে শীলার দ্বিতীয় বিয়ে হয়। স্বজনদের অভিযোগ, বিয়ের পর শিশু সন্তানকে নিয়ে সংসারে আসার পর থেকেই কারণ-অকারণে শাশুড়ি রত্না রানী ও স্বামী সুজয় তার ওপর নির্যাতন চালাত।

বিয়ে পর শীলার সঞ্চিত হিসাব থেকে স্বামী ১ লাখ টাকা হাতিয়ে নেয় এবং পরবর্তীতে আরও টাকার জন্য চাপ দিতে থাকে। সম্প্রতি শিশু অতনুর (বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র) জন্মনিবন্ধনের জন্য সুজয়ের পরিচয়পত্র চাইলে পরিবারের বিরোধ চরমে পৌঁছায়।

এরই ধারাবাহিকতায় গত রোববার (১৬ আগস্ট) রাতে শীলা গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে দাবি করে শ্বশুরবাড়ির লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। নিহত শীলার সৎ মা শংকরী নাগ অভিযোগ করে বলেন, ‘আমার মেয়েকে অমানুষিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

’ স্থানীয়রা জানায়, সুজয়ের প্রথম স্ত্রীও একইভাবে নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে থানায় মোটা অঙ্কের অর্থ লেনদেন এবং শিশু সন্তানকে এক বিঘা জমি লিখে দেয়ার আশ্বাসে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশে বিষয়টি রফা করার চেষ্টা চলছে বলে গুঞ্জন উঠেছে।

তবে নিহতের মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন ও সুষ্ঠু তদন্তের মাধ্যমেই উন্মোচিত হবে বলে মনে করছেন সচেতন মহল। ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরে কালারহাট মহাশ্মশানে মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

অভিযোগের বিষয়ে জানতে স্বামী সুজয় কুমার বোসের ফোনে যোগাযোগ করা হলে তিনি ‘দুই মিনিট পর কথা বলছেন’ জানিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু বিভাগের সচিব পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আবদুর রউফ

চাঁদপুরে বিদেশগামীদের ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা

তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী

হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের

দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী

স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী গরুর লাঙ্গল জোঁয়ালে হালচাষ আজ বিলুপ্তির পথে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ হামলায় নিহত ২

১০

ঝিনাইদহে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে আশার আলো

১১

জাপানে টাইফুন দুজুয়ানে ৪ জনের প্রাণহানি, ৪৫ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎহীন

১২

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১৩

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী

১৪

সাতক্ষীরায় গাজী নজরুলের আসনে বিকল্প প্রার্থী নিয়ে এগোচ্ছে জামায়াত

১৫

বগুড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৬

জাতিসংঘে ভাষণে ইরান যুদ্ধের পক্ষে যৌক্তিকতা তুলে ধরবেন ট্রাম্প

১৭

লাকসামে নারীকে কু/পিয়ে জখম মা/ম/লার আ/সা/মি দিদার গ্রে/প্তার

১৮

পাকিস্তানের কাছে হেরে পদক হাতছাড়া বাংলাদেশের

১৯

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৪

২০