নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​সিলেটের মোগলাবাজার থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অপহরণকারী অন্তর খাঁন (২৫) নামের এক গৃহশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারকৃত অন্তর খাঁন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার এড়ালিয়াপাড়ার আজাদ খাঁনের ছেলে।

​শুক্রবার (১৯ জুন) দুপুরে র‍্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী কিশোরী মোগলাবাজারের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার অন্তর খাঁন ওই ছাত্রীর গৃহশিক্ষক ছিলেন। গত ২১ মে সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় কলাবাগান বাজার এলাকা থেকে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করেন তিনি। মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গত ৪ জুন মোগলাবাজার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

​মামলা দায়েরের পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাবের সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ দল বিজয়নগরের চর ইসলামপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী অন্তর খাঁনকে গ্রেপ্তার করা হয়।

​র‍্যাব জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতকে ও উদ্ধারকৃত ছাত্রীকে সিলেট জেলার মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর উত্তরায় কবি আল মুজাহিদীর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

রেকর্ড বাজেট ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার যাত্রায় নতুন যুগে স্বাস্থ্য খাত

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

মণিরামপুর পৌর মেয়র প্রার্থী -০১ পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিতের সুযোগ চাই মফিজুর রহমান

সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার

সাভারে ডিবির অভিযানে পলাতক আসামিসহ তিন মাদক কারবারি আটক

পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

১০

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

১১

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

১২

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

১৫

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

১৬

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

১৭

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

১৮

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

১৯

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

২০