নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর লক্ষ্য সরকারের

দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের ধারণক্ষমতা ও সংগ্রহ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে খাদ্য সহায়তা অব্যাহত রাখার জন্য বহুমুখী পদক্ষেপের ঘোষণাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উত্থাপনের সময় খাদ্য খাতের এই বিশেষ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, সরকারি পর্যায়ে খাদ্যশস্যের বর্তমান ধারণক্ষমতা ২০ লাখ ১৬ হাজার মেট্রিক টন। এটি আরও বাড়িয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২৪ লাখ ৫০ হাজার মেট্রিক টনে উন্নীতকরণের প্রস্তাব দেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রাও পুনর্নির্ধারণ করা হয়েছে।

চলতি অর্থবছরে খাদ্যশস্য সংগ্রহের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লাখ ১৯ হাজার মেট্রিক টন। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ৪১ লাখ ২৯ হাজার মেট্রিক টনে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে।

নিম্নআয়ের মানুষের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারের ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ জোরালোভাবে কার্যকর রাখার কথাও জানানো হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ উপকারভোগী পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে মোট ছয়মাস চাল দেওয়া হবে। প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫ টাকা।

এছাড়া দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে সারাদেশে এক হাজারেরও বেশি বিক্রয়কেন্দ্রের (ডিলার) মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা সরবরাহ অব্যাহত রাখা হবে।

বাজেট বক্তৃতায় আরও জানানো হয়, চালের বাজারদরের লাগাম টেনে ধরতে এবং সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতে দেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (খোলা বাজারে বিক্রি) কার্যক্রম চালু করা হবে। এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন ভর্তুকি মূল্যে প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

একই সঙ্গে খাদ্যশস্যের বাজারদরে স্বচ্ছতা আনতে এবং যেকোনো ধরনের কৃত্রিম সংকট রোধে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। এজন্য দেশব্যাপী খাদ্যশস্যের বাজারদর নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে ইতোমধ্যে একটি আধুনিক ‘অনলাইন মনিটরিং ব্যবস্থা’ চালু করেছে সরকার।

খাদ্য মন্ত্রণালয়ের এসব সময়োপযোগী উদ্যোগের ফলে দেশে খাদ্যশস্যের মজুদ যেমন বৃদ্ধি পাবে, তেমনি মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাযা অনুষ্ঠিত

জাপানের বিদ্যালয়ে অগ্নিকাণ্ড, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে

বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

১০

নিজেদের আয়ে বৃক্ষরোপণ, ‘BD Tree Man’ গড়ছে পরিবেশ রক্ষার দৃষ্টান্ত

১১

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

১২

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

১৩

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

১৪

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

১৫

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

১৭

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৮

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

১৯

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

২০