নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

রাষ্ট্রপতি ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল আজহার দিন সকালে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

ঈদের দিন সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলে নির্ধারিত রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, রাষ্ট্রপতি প্রধান জামাতে অংশগ্রহণের পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে শরিক হবেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের জামাতে প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নারী মুসল্লিদের নামাজ আদায়ের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, ঈদগাহ ময়দান ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বঙ্গভবন সূত্র জানায়, জাতীয় ঈদগাহে পৌঁছালে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ডিএসসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক অভ্যর্থনা জানাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রসিকের ৮৫৫ পরিচ্ছন্নতাকর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সোলার প্যানেলের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

ইরান চুক্তির সম্ভাবনায় তেলের দাম কমেছে ৫ শতাংশের বেশি

রাষ্ট্রপতি ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি : যা জানা গেছে

অগ্রাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ ও অলাভজনক প্রকল্প এগিয়ে নেবে না সরকার

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

নতুন করে ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মত বাংলাদেশ ও আইএমএফ

রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আজহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে

লেবাননকে আবারও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে হিজবুল্লাহ : রুবিও

১০

সুনামগঞ্জে মানবাধিকার সংস্হার আয়োজন মানববন্ধন।

১১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ০৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০১

১২

নির্যাতনের অভিযোগ তুলে ভেনেজুয়েলায় কারাগার দখলে নিল বন্দিরা

১৩

এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের

১৪

ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ চালু

১৫

সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

১৬

দেশব্যাপী শিশু নির্যাতন, হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

১৭

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড়

১৮

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন

১৯

জীবনের অভিজ্ঞতায় নির্মিত এক আত্মজৈবনিক দলিল

২০