নিউজ ডেস্ক
১৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন

 
 , লালমোহন:
ভোলার লালমোহনে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১১ মে) সকাল ১০টায় লালমোহন বাজারের সদর রোডে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বক্তারা ঔষধ প্রতিনিধিদের ওপর অশুভ আচরণ ও নানাভাবে হেনস্তা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
লালমোহন উপজেলা ফারিয়ার সভাপতি হাসান পাটোয়ারির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সারাদেশে প্রায় ৩ লক্ষ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। তারা নিরলস পরিশ্রমের মাধ্যমে একদিকে যেমন মানুষের সেবা করছেন, অন্যদিকে রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে অনন্য ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র এই প্রশিক্ষিত জনগোষ্ঠীকে ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ভাঙ্গা খাটুনি দিলেও অনেক ক্ষেত্রে দোকানদার ও সংশ্লিষ্টরা তাদের সাথে কুরুচিপূর্ণ আচরণ করেন। এমএ পাস করা যুবকরা এই পেশায় এসে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছেন। রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
কর্মসূচিতে অন্যদের মধ্যে সিনিয়র সহসভাপতি নাদিম পাটোয়ারি, শরিফ হোসেন, জিয়াউর রহমান, হাবিব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, এছাড়া আজাদ, নুরুল হক, মেহেদীসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিগণ মানববন্ধন ও প্রতিবাদ সভায় ফারিয়ার শতাধিক সদস্য উপস্থিত ছিলেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে লালমোহনে ‘ফারিয়া’র মানববন্ধন

নওগাঁর রাণীনগরে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, মোবাইলে মিললো প্রায় ২ লাখ টাকার লেনদেন

হাইওয়ে সড়কের উপরে বা পাশে কোনো গরুর হাট বসবে না : সড়ক পরিবহন মন্ত্রী

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

নোবিপ্রবিতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পলিত

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

কর্ণফুলী নদীতে বন্দরের জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

১১

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

১২

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

১৩

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

১৪

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

১৫

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে: পার্বত্য মন্ত্রী

১৬

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

১৭

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

১৮

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

১৯

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

২০