নিউজ ডেস্ক
১০ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালার আয়োজন করেছে।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।

আজ বিকেল ৩ টায় ইউজিসির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মামুন বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে। কর্মশালায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন হবে। সেসব অধিবেশনে ‘গ্রাজুয়েটদের কর্মসংযোগযোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিকীকরণ; গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানিক সংস্কার সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণীত হবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এছাড়া, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মো. আখতার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নৌবাহিনীর ব্যবস্থাপনায় নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ২৫তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

টিসিবির কার্যক্রমকে জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

আফ্রিকায় অর্থনৈতিক শীর্ষ সম্মেলনে ইউরোপের পক্ষ নিলেন ফ্রান্সের মাখোঁ

অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্ণফুলী নদীতে বন্দরের জাহাজ থেকে তেল পাচারের অভিযোগে আটক ৯

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

১০

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে: পার্বত্য মন্ত্রী

১১

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

১২

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

১৩

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

১৪

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

১৫

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

১৬

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

১৭

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

১৮

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

১৯

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

২০