নিউজ ডেস্ক
৯ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

বাগেরহাটে বোরো ধান-চাল সংগ্রহ কমিটির সভা

জেলার মোল্লাহাটে ২০২৫-২৬ মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে উপজেলা সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় মোট ৯০৮ মেট্রিক টন ধান এবং ১,৩১৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং চাল ৪৯ টাকা দরে আগামী ৩১ আগস্ট-২০২৬ তারিখের মধ্যে এই সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করা হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান বাসস’কে বলেন, ‘কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত কৃষকরা যাতে সরাসরি এই সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।’

তিনি স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও স্বচ্ছভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। কোনো ধরনের অনিয়ম বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ দেয়া হবে না। কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত উৎপাদকদের কাছ থেকেই ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করা হবে।’

তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালনায় ছিলেন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে বোরো ধান-চাল সংগ্রহ কমিটির সভা

দিনাজপুর বিরামপুরে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ

ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি

গোদাগাড়ী কাকনহাটে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও র‌্যাম্পের দাবিতে মানববন্ধন।

ধামইরহাটে ২ জন দালাল চক্রের সদস্য আটক

নওগাঁয় উপজেলা আন্ত প্রা: বি: গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ” কাজী স্বাধীন “

ডিমলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

বৈশ্বিক বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী

শপথ গ্রহণের পর যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি এমপি

১০

শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনা প্রতিনিধিদল

১১

গণ মাধ্যমকে অ্যানালগ কাঠামোর বাইরে ডিজিটাল বাস্তবতার উপযোগী করতে হবে : তথ্যমন্ত্রী

১২

শেয়ারবাজারে দরপতন, লেনদেন ৭৬৭ কোটি টাকা

১৩

মৎস্য আহরণকারীরা কৃষক কার্ডের আওতায় আসবেন : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৫

ঢাবি শিক্ষার্থী মিমোকে আত্মহত্যা প্ররোচনা: শিক্ষক সুদীপ কারাগারে

১৬

নাটোরে বাউয়েট ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিল সভা

১৭

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে অর্থ ফেরতের নির্দেশ

১৮

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

১৯

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

২০