নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ধানক্ষেতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা

মোঃ আব্দুল কাদের, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:

 

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে মোতালেব হোসেন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি বামনাখালী মধ্যপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মোতালেব হোসেন একই এলাকার মৃত সাইফুল্লাহর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি গরু পাইকারি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে আলী হোসেন জানান, মাগরিবের নামাজের আগে তার বাবা প্রতিদিনের মতো ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে তিনি আর ফিরে না আসায় উদ্বেগ দেখা দেয়। পরে খবর পেয়ে জানতে পারেন, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে তার বাবার মোবাইল ফোন এবং কোমড়ে থাকা কাপড়ের থলেতে রাখা ৩৮ হাজার ৬৪৫ টাকা অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এতে হত্যার উদ্দেশ্য নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহতের ঘাড়, মাথা ও হাতের আঙুলে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যার পর ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। তবে তার সঙ্গে থাকা টাকা অক্ষত থাকায় ঘটনাটি পরিকল্পিত হতে পারে।

ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে ত্রিশাল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

ধানক্ষেতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে সেমিনার উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য: গাকৃবি ভিসি

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

১০

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

১১

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

১২

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

১৩

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১৪

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১৬

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৭

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৮

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৯

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

২০