নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রমজান আলী, মধুখালি (ফরিদপুর) প্রতিনিধি :

 

 

ফরিদপুরের মধুখালিতে সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা কমপ্লেক্স শাখার ATN (CRM) বুথ  শুভ উদ্বোধন করা হয়েছে।

২৯ এপ্রিল বুধবার সকাল ৯.৩০ মিনিটে উপজেলা কমপ্লেক্স শাখার নিচতলায় এই ATN (CRM) বুথ চালু করা হয়েছে, যা এখন থেকে গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

ফিতা কেটে শুভ উদ্বোধন করেছেন আমন্ত্রিত অতিথি ও ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান, ফরিদপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আবিদুর রহমান এবং সোনালী ব্যাংক পিএলসি মধুখালী উপজেলা শাখার ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন,শাখা ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন, সিনিয়র অফিসার এবং এটিএম বুথ ইনচার্জ রাকিবুল ইসলাম মিঠু সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তানজিমুল ইসলাম বলেন, বর্তমানে সোনালী ব্যাংক গ্রাহকদের আধুনিক ডিজিটাল সেবার আওতায় নিয়ে এসেছে। এখন গ্রাহকরা শুধু একটি অ্যাকাউন্ট খুলে এবং একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই লেনদেন করতে পারবেন। এছাড়াও এটিএম বুথের মাধ্যমে টাকা জমা ও উত্তোলন—দুই ধরনের সেবাই  গ্রহণ করা যাবে। তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীরগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড, জেলহাজতে প্রেরন

ধানক্ষেতে গিয়ে আর ফেরা হলো না: ত্রিশালে কৃষককে কুপিয়ে হত্যা

মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

গাকৃবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে সেমিনার উদ্ভাবন সুরক্ষায় মেধাস্বত্ব অপরিহার্য: গাকৃবি ভিসি

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল

বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবার উন্নয়নে প্রশিক্ষণ

এলপিজি কার্ড গৃহস্থালি পর্যায়ে জ্বালানি ব্যবহারে স্বস্তি আনবে: জ্বালানি প্রতিমন্ত্রী

নড়াইলে শিশু খাদ্য তৈরির কারখানা মালিককে জেল-জরিমানা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

সুনামগঞ্জে আন্তর্জাতিক নৃত্য উৎসব উদ্বোধন

১০

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর জীবনবৃত্তান্ত

১১

সংসদের বিশেষ কমিটির বৈঠকে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল পর্যালোচনা

১২

আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি

১৩

নওগাঁয় দুর্ধর্ষ ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

১৪

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর চাপ পড়ার আশঙ্কা নেই : প্রধানমন্ত্রী

১৫

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

১৬

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী

১৭

ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ট্রাম্প প্রশাসন

১৮

দীর্ঘ বিরতির পর হরমুজ প্রণালী পার হলো এলএনজি বোঝাই জাহাজ

১৯

কৃষকের পণ্য ডোর টু ডোর সরবরাহে প্রযুক্তি নির্ভর রূপান্তর শুরু

২০