নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টাকার অভাবে একজন মেধাবী শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে-এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ।

আজ শনিবার দুপুরে রাঙ্গামাটি জেলার দুর্গম বরকল উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এসএসসি পরীক্ষার্থী ইশিকা চাকমার পরীক্ষা নিশ্চিত করার দায়িত্ব নিয়ে মন্ত্রী দীপেন দেওয়ান এ মন্তব্য করেন।

বরকলের জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। ভূষণছড়া ইউনিয়নের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা ইশিকার পরিবার মাত্র ৭ হাজার টাকার অভাবে তার এসএসসি পরীক্ষা দিতে না পারার বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিল।

বিষয়টি জানতে পেরে মন্ত্রী দীপেন দেওয়ান তাৎক্ষণিকভাবে ইশিকার পরীক্ষার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেন।

তিনি দৃঢ়ভাবে বলেন, ইশিকার স্বপ্ন পূরণে যা প্রয়োজন আমরা তা করব।

মন্ত্রী দীপেন দেওয়ান ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিপ্রায় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাংলাদেশে কোনো ছাত্র-ছাত্রী যেন ঝরে না পড়ে।

দুর্গম এলাকার শিক্ষার্থীদের সহায়তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জন্য ১০ লক্ষ টাকা নগদ অর্থ বরাদ্দ করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানান মন্ত্রী।

ভবিষ্যতে অর্থের অভাবে পরীক্ষা দিতে না পারার মতো ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী

নিজের জীবনের উদাহরণ টেনে মন্ত্রী বলেন, আমিও তোমাদের মতো সাধারণ ছাত্র ছিলাম, সেখান থেকে কঠোর পরিশ্রম করে বিসিএস জুডিশিয়াল সার্ভিসে যোগ দিয়েছিলাম। তোমরাও পারবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আমি এবং সরকার তোমাদের পাশে আছি।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে মন্ত্রী বরকলের মোবাইল নেটওয়ার্ক সমস্যার দ্রুত সমাধান এবং কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরুর প্রতিশ্রুতি দেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকা- এগিয়ে নিতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বরকল উপজেলা নির্বাহী অফিসার অতনু বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো. রিজাউল করিম, জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে টানা ২০ ঘণ্টা রুশ হামলা: নিহত ৮, আহত ৪৯

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় নিহত ১৪, আহত ৩৮

নৈশভোজের সময় গুলির শব্দ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

তারেক রহমানের আমন্ত্রণে ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: সালেহ শিবলী

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে সরকার : মাহদী আমিন

ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী’: ট্রাম্প

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

অর্থাভাবে কোনো শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারা আমাদের জন্য লজ্জাজনক : পার্বত্য মন্ত্রী

১০

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের সংবাদটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১১

লালমোহনে ৮০ বছরের বিধবার চলাচলের পথ বন্ধ করে বৃদ্ধাকে অবরুদ্ধের অভিযোগ

১২

চাঁপাইনবাবগঞ্জে ৯ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ডিলার দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৩

নওগাঁয় কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুভ উদ্বোধন করেন মাননীয় সাংসদ সদস্য

১৪

রাজধানীর উত্তরায় স্বাস্থ্যসেবার মান আরও উন্নত, আধুনিক এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্যে মতবিনিময় সভা

১৫

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

১৬

​একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি

১৭

অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলে আকষ্মিক বন্যার সম্ভাবনা

১৮

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ ও প্রস্তুতি সভা

১৯

উদ্ভাবকদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

২০