নিউজ ডেস্ক
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ফিট হতে আরও এক সপ্তাহ প্রয়োজন ধোনির

অনুশীলনে পায়ের পেশিতে টান লাগায় চলতি ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও মাঠে নামতে পারেননি চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি।

খেলার জন্য পুরোপুরি ফিট হতে আরও এক সপ্তাহ প্রয়োজন ধোনির, এমনটা জানিয়েছেন চেন্নাইয়ের প্রধান নির্বাহি কাসি বিশ্বনাথান।

তিনি বলেন, ‘ইনজুরি থেকে সুস্থ হতে কঠোর পরিশ্রম করছেন ধোনি। তার পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত আছে। যদি পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন কোন সমস্যা না হয়, তাহলে পুরোপুরি সুস্থ হতে ধোনির আরও এক সপ্তাহ সময় লাগবে। তবে সবকিছু নির্ভর করছে কত দ্রুত তার উন্নতি হচ্ছে, সেটির উপর।’

বিশ্বনাথান আরও বলেন, ‘আমরা প্রথম তিন ম্যাচ হেরেছি। দলে এখন ধোনিকে খুব প্রয়োজন। মাঠে ফিরতে ও দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছে সে।’

পুনর্বাসন প্রক্রিয়ার কারনে চেন্নাইয়ে ঘরের বাইরের ম্যাচগুলোতে দলের সাথে ভ্রমন করছেন না ধোনি। ফিজিওদের সাথে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

রাজস্থান রয়্যালসের কাছে ৮ উইকেটে হেরে আইপিএল শুরু করে চেন্নাই। এরপর পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ৪৩ রানে হারে তারা।

চেন্নাইয়ের পরের দুই ম্যাচ যথাক্রমে- ১১ ও ১৪ এপ্রিল। ঐ ম্যাচে ধোনি খেলবেন না, এটি নিশ্চিত। ১৮ এপ্রিল সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে দিয়ে এবারের আইপিএলে মাঠে ফিরতে পারেন ৪৪ বছর বয়সী ধোনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১০

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

১১

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১২

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১৩

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১৪

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৫

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৬

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৮

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

১৯

বেশ আগে থেকেই লিভারপুলে চলছে দুঃসময়

২০