নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে  এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের (ভারপ্রাপ্ত) পরিচালক ড. মো. মুজিবুর রহমান।

বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের দিকে এগিয়ে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাসেবা আধুনিক থেকে আরও আধুনিক হয়ে উঠেছে। তারা এখন অত্যন্ত দক্ষতার সাথে রোবট-এর মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করছে। যেটা একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই সম্ভব হয়েছে। উন্নত দেশের মত আমাদের দেশের স্বাস্থ্যসেবা প্রদানে দায়িত্বরত চিকিৎকদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে।

জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি মো. লিটন মন্ডল এবং  মো. আসিফ আহমেদ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এর আগে দিবসটি উপলক্ষে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮বছরেও মেরামত হয়নি হেলে পড়া সেতুটি।চলাচলে চরম দুর্ভোগ এলাকাবাসীর।

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

পটুয়াখালীতে ভোজ্য তেলের মজুদ রোধে যৌথ অভিযান

লেবাননে যুদ্ধ তীব্র, টানাপোড়েনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

হাইওয়েতে সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে: সড়ক মন্ত্রী

নারীনেত্রী রাফিয়ার মৃত্যুতে প্রতিমন্ত্রী নুরুল হকের শোক

লেবাননে ইসরাইলি হামলা, ইরানের হুঁশিয়ারি

১০

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

১১

বগুড়া-৬ উপনির্বাচন: দিনের শুরুতেই ভোট দিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থী

১২

লিগ্যাল এইড-এ ৫ লাখ ৬৩ হাজার ৫৮২ জনকে আইনি পরামর্শ

১৩

রাজধানীতে অভিযানে দালাল চক্রের ৬ জনের কারাদণ্ড

১৪

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

১৫

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ শুরু

১৬

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ্বান

১৭

“ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

১৮

ফিল্টার ছাড়া আমি : অভিনেত্রী প্রভা

১৯

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ

২০