নিউজ ডেস্ক
১০ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

লেবানন-সিরিয়া সীমান্ত ক্রসিংয়ে হামলা চালানো হবে : ইসরাইল

ইসরাইলি সামরিক বাহিনী শনিবার জানিয়েছে, তারা সিরিয়া ও লেবাননের মধ্যকার প্রধান ক্রসিংয়ের নিকটবর্তী একটি এলাকায় হামলা চালাবে। তারা স্থানীয় বাসিন্দাদের অবিলম্বে  এলাকা ছাড়ার জন্য সতর্ক করেছে। লেবাননের বিভিন্ন স্থানে তাদের আক্রমণ অব্যাহত রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ২ মার্চ হিজবুল্লাহ তার সমর্থক ইরানের পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে ইসরাইল লেবাননজুড়ে হামলা চালিয়ে আসছে এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করেছে।

সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাই বলেন, ‘হিজবুল্লাহ কর্তৃক সামরিক উদ্দেশ্যে মাসনা ক্রসিং ব্যবহার এবং যুদ্ধ সরঞ্জাম চোরাচালানের কারণে (ইসরাইলি সেনাবাহিনী) শিগগিরই ওই ক্রসিংয়ে হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি এলাকায় থাকা জনগণকে দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান।
মাসনা সীমান্ত ক্রসিং-এর এক লেবানিজ নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘ইসরাইলি হুমকির পরিপ্রেক্ষিতে তারা বর্তমানে ক্রসিংটি খালি করে দিচ্ছে।’

সিরিয়ার জেনারেল অথরিটি ফর বর্ডারস অ্যান্ড কাস্টমস-এর জনসংযোগ পরিচালক মাজেন আলুশ বলেছেন, সিরীয় অংশে জদেইদেত ইয়াবুস নামে পরিচিত এই সীমান্ত ক্রসিংটি ‘শুধুমাত্র বেসামরিক ব্যবহারের জন্য এবং কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় না।’

আলুশ আরও বলেন যে, ‘প্রচলিত সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এবং যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে, যেকোনো সম্ভাব্য ঝুঁকি কমে না আসা পর্যন্ত ক্রসিং দিয়ে যান চলাচল সাময়িকভাবে স্থগিত থাকবে।’

ক্রসিংটির সিরীয় অংশে থাকা এএফপির একজন সাংবাদিক আজ রোববার ভোরে জানান, সেখানে মাত্র কয়েকজন প্রহরী ছাড়া জায়গাটি জনশূন্য রয়েছে।

মাসনা হলো লেবানন ও সিরিয়ার মধ্যে প্রধান ক্রসিং, যা উভয় দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এবং লেবাননের জন্য এই অঞ্চলের বাকি অংশের সাথে যোগাযোগের একটি প্রধান স্থল প্রবেশদ্বার।

হিজবুল্লাহর সাথে পূর্ববর্তী যুদ্ধের সময়, ইসরাইল ২০২৪ সালের অক্টোবরে এই ক্রসিংটিতে হামলা চালিয়েছিল।
পরের মাসে যুদ্ধবিরতির পর লেবানন ও সিরিয়ার কর্তৃপক্ষ মেরামতের কাজ শুরু না করা পর্যন্ত সীমান্ত ক্রসিংটি বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত 

গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার 

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

১০

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল; ইন্টার মিয়ামির ড্র

১১

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

১২

সংসদের অধিবেশন শুরু

১৩

গাকৃবিতে ‘জিএইউ ধান-৪’ উৎপাদন প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

১৪

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৫

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

১৭

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

১৯

কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

২০