নিউজ ডেস্ক
৬ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

গাকৃবিতে ‘জিএইউ ধান-৪’ উৎপাদন প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি:

দেশের কৃষি উৎপাদন ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদ্ভাবিত স্বল্পমেয়াদী, উচ্চ ফলনশীল ও চিকন আউস ধানের নতুন জাত ‘জিএইউ ধান-৪’ এর উৎপাদন কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে গাকৃবির বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজীপুর সদর উপজেলার প্রায় ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে তাত্ত্বিক আলোচনায় ‘জিএইউ ধান-৪’ এর বৈশিষ্ট্য, সম্ভাবনা ও চাষাবাদ পদ্ধতি তুলে ধরা হয়। দ্বিতীয় পর্বে মাঠ পর্যায়ে হাতে-কলমে প্রদর্শনের মাধ্যমে ধানের সঠিক ব্যবস্থাপনা, সার প্রয়োগ, রোগ-পোকা দমন এবং ফসল সংগ্রহের সময়কাল সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিনবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বহিরাঙ্গন কেন্দ্রের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ মামুনুর রহমান। পরে অতিথিরা বক্তব্য প্রদান করেন।
ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ তার বক্তব্যে বলেন, “গবেষণা তখনই সফল হয়, যখন তার সুফল সরাসরি কৃষকের হাতে পৌঁছে যায়। ‘জিএইউ ধান-৪’ দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি সম্ভাবনাময় উদ্যোগ।” তিনি পানির সঠিক ব্যবহার ও মাটির স্বাস্থ্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী পর্ব শেষে টেকনিক্যাল সেশনে প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম ‘জিএইউ ধান-৪’ এর উৎপাদন কলাকৌশল বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন। একইসঙ্গে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ধানটির উদ্ভাবন প্রক্রিয়া ও বৈজ্ঞানিক তাৎপর্য তুলে ধরেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ‘জিএইউ ধান-৪’ এর বীজ বিতরণ করা হয়। এ সময় কৃষকেরা নতুন জাতটি চাষের মাধ্যমে অধিক ফলন ও উন্নত মানের চিকন চাল উৎপাদনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত 

গোমস্তাপুরে ধানক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার 

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি

সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস

ইডকলের অর্থায়নে বাস্তবায়িত রুফটপ সোলার প্রকল্প পরিদর্শন করলেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

বর্ষবরণ হবে বৈশাখী শোভাযাত্রা নামে : সংস্কৃতিমন্ত্রী

কোহলি-ক্যালিসদের ক্লাবে রিজভি

ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ

১০

নতুন স্টেডিয়ামে মেসির প্রথম গোল; ইন্টার মিয়ামির ড্র

১১

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

১২

সংসদের অধিবেশন শুরু

১৩

গাকৃবিতে ‘জিএইউ ধান-৪’ উৎপাদন প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত

১৪

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৫

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৬

হামলার ধ্বংসাবশেষ থেকে আবুধাবিতে পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

১৭

ঝিনাইদহে মসজিদ ও মন্দিরের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

১৯

কেরানীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৬

২০