নিউজ ডেস্ক
১৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার

দেশের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে, বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুতই এ দেশের মানুষ এর সুফল পাবেন।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হুজুর আলী শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করে স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের মতো রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এখনও পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি।

অতিরিক্ত সচিব বলেন, সরকারের চলমান স্বাস্থ্য সেবা উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়িত হলে, রংপুর অঞ্চলের স্বাস্থ্য সেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

মো. হুজুর আলী আরও বলেন, চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে, এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে।

তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিন্ডিকেট, দালালচক্র ও কর্মচারী সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।

এর আগে, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা ও রোগীদের সুযোগ-সুবিধা বিষয়ে খোঁজ খবর নেন এবং চলমান উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে ঘুরে দেখেন।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার মো. জাহিদ হাসান বসুনিয়া, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল মোকাদ্দেম, সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী, সহকারী পরিচালক (প্রশাসন) ও ডা. কানিজ সাবিহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাকৃবিতে স্বল্পমেয়াদী ও উচ্চ ফলনশীল চিকন ধানের জাত ‘জিএইউ ধান ৪’ উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জে বিপুল মাদকসহ আটক ১

বোয়িং বিমান কেনায় অগ্রগতি, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা

মানবসম্পদ রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ জরুরী : চীফ হুইপ

ঢাবি উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের রজত জয়ন্তী উদযাপন

আফগানিস্তানে ভূমিকম্পে একই পরিবারের ৮ সদস্যসহ নিহত ১২

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৯

অর্থ আত্মসাত ও মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী তিন দিনের রিমান্ডে

জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জুনান চাকমা চ্যাম্পিয়ন

১০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১১

ক্রয়কৃত জমি দখল নিতে চাইলে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ

১৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

১৪

ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৬

কেসিসি-কে পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য : কেসিসি প্রশাসক

১৭

সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিওএ’র অভিনন্দন

১৮

আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

১৯

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে জাতীয় সীরাত প্রতিযোগিতা

২০