নিউজ ডেস্ক
৫ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আজ রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন।

আজ সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে নাগরিকরা কীভাবে সেবা পাচ্ছেন, তা পর্যবেক্ষণ করেন। বিশেষ করে এস. এ. খতিয়ান, আর. এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহের জন্য আগত সেবা প্রত্যাশীদের সাথে তিনি সরাসরি কথা বলেন। প্রতিমন্ত্রী তাদের কাছ থেকে সেবার মান এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

উপস্থিত সেবা গ্রহীতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।

তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে সরকার।

এসময় প্রতিমন্ত্রীর সাথে তার একান্ত সচিব এবং ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১০

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১১

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১২

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৩

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৪

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৫

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৬

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

১৭

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

১৮

মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৯

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

২০