নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

চট্টগ্রামে ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ ইটভাটা মালিককে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ইটভাটাগুলো ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে আসছিল। অভিযানে মেসার্স শাহ জব্বারিয়া ব্রিকস ম্যানু. এর মালিক জসিম উদ্দিন, মেসার্স বিসমিল্লাহ  ব্রিকস-এর মালিক মো. গিয়াস উদ্দিন, চরম্বা রহমানিয়া ব্রিকস-এর মালিক নাছির উদ্দিন, মেসার্স ইসলাম ব্রিকস ম্যানু. এর মালিক মফিজুর রহমান, মেসার্স শাহ মজিদিয়া ব্রিকস-এর মালিক নুরুল আলম বাহাদুরের কাছ থেকে ৬ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ চট্টগ্রাম র‌্যাব-৭, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, লোহাগাড়া স্টেশনের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, ইটভাটাসমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লংঘন করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করায় তাদের এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী

সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের

কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা

কুমিল্লায় ৬৯৩ পিস ভারতীয় শাড়ি জব্দ

নৌ পুলিশের অভিযানে আটক ১৬৩ জন

কুমিল্লায় খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মৃত্যু

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

গিটার শেখানোর নামে তরুণীদের বাসায় নিয়ে যেয়ে করতেন শারীরিক সম্পর্ক

বোরকা পরে তেল নিয়ে গিয়ে ধরা খেলেন এক যুবক

১০

টাঙ্গাইলে দুই মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

১১

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

১২

রাষ্ট্রপতি নিজ শহর পাবনা থেকে ঢাকায় ফিরেছেন

১৩

পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহের সম্ভাবনা, বাড়তে পারে সারাদেশের তাপমাত্রা

১৪

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও সিরাপ জব্দ

১৫

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের প্রাণহানি

১৬

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক ২: কোস্টগার্ড

১৭

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

১৮

মার্চে এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স

১৯

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

২০