নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মো. আশরাফুল আলম (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) উপজেলার কানিহারী ইউনিয়নের ডাকেরচক (বাঘাদারিয়া) নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আশরাফুল আলম ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ত্রিশাল থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, “মাদক ও অপরাধ দমনে আমরা সর্বদা সতর্ক। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পুলিশের এমন ধারাবাহিক অভিযানে ত্রিশাল উপজেলাকে মাদকমুক্ত করার আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের খেলা (২৯ মার্চ)

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো জার্মানি ও যুক্তরাজ্যে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট শারা

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান

ট্রেন নিয়ে চোখের ধাঁধা বা দৃষ্টিভ্রম

মেয়ের অসুস্থততার কথা জানালেন অভিনেতা বরুন দেওয়ান

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

সরকারি দলের সংসদীয় সভা আজ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উচ্চপর্যায়ের সভা আজ

ফরিদপুরে ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ২৮ হাজার লিটার তেল

১০

দিনাজপুরে বাসায় তেল মজুত, ৩৮০ লিটার তেল জব্দ, ১ জনের জেল-জরিমানা

১১

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ; পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে বিশেষ নির্দেশনা

১২

শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন মোবারক উল্লাহ মজুমদার এর করব জেয়ারত করলেন

১৩

শিবগঞ্জে হেরোইন-ইয়াবা উদ্ধার

১৪

ত্রিশালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৫

মাধবপুরে তিন পুকুরে বিষ প্রয়োগ, ৩৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

১৬

ডিমলায় ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

১৭

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণীর মৃত্যুতে এবি পার্টির শোক

১৮

রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

১৯

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না রাফিনিয়া

২০