নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মহান স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনা বিএনপির

আগামীকাল ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খুলনা মহানগর ও জেলা বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিকাল ৩টায় খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা।

এ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শফিকুল আলম মনা।

অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। একাত্তরের রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ঐতিহাসিক ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা পেয়েছিল।

তিনি বলেন, শোষণ ও বঞ্চনামুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে বারবার স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তির চক্রান্তে সেই লক্ষ্য বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বারবার ব্যাহত হয়েছে। অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বও বিভিন্নভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। মহান স্বাধীনতা দিবস আমাদের নতুন করে শপথ নেওয়ার শিক্ষা দেয়। যাতে আমরা বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দা নার্গিস আলী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আসাদুজ্জামান আসাদ, মজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, মাওলানা আবু নাঈম, ইশতিয়াক আহমেদ ইসতি, এম এ জলিল, রবিউল ইসলাম রুবেল, জাকির ইকবাল বাপ্পি, নাসির উদ্দিন, মাওলানা আল আমিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ভিয়েতনামে ডিজেলের দাম দ্বিগুণের বেশি

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

কুমিল্লায় কুস্তির মঞ্চেই নিভে গেল ‘বলি হেলাল’ এর জীবন

রূপনগরে ধর্ষণের চেষ্টা মামলার ২ আসামিসহ গ্রেফতার -১১

মহান স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খুলনা বিএনপির

চাঁদপুরে গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে কোস্টগার্ড

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব মোকাবিলায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে সহায়তা দেবে এডিবি

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ

১০

প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল

১১

মান্না দে’র গান নিয়ে অন্যরকম অনুষ্ঠান জীবন বিশ্বাসের জীবনের জলসাঘরে’

১২

রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার

১৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন

১৪

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

১৫

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

১৬

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

১৮

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

১৯

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

২০