নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে কাজ করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ নানা ধরনের সুফল মিলবে।

আজ মঙ্গলবার জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় ঝিনাইকুড়ি খাল খনন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের সাহাপাড়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঠাকুরগাঁয়ে কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ঝিনাইকুড়ি খালের খনন কাজের উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, এই খাল খননের ফলে এই এলাকায় জলাবদ্ধতা দূর হবে, সারা বছর পানির প্রবাহ বজায় থাকবে এবং মাছ চাষের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খালের দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ ও বৃক্ষরোপণের মাধ্যমে জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করা হবে।

প্রতিমন্ত্রী নিজ হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশুতোষ চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল

জাবি শিক্ষার্থী হত্যাকান্ডে ফাহিম আল হাসানের দুই দিনের রিমান্ড

এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, পরিত্যক্ত বন্দুক উদ্ধার

২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক মজিব উদ্দিন আহমেদের মৃত্যুতে উপাচার্যের শোক

অননুমোদিত ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা

একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর

১০

নওগাঁয় চাঁদাবাজির জেরে হামলা, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

১১

বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর

১২

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু

১৪

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ

১৫

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা

১৬

মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র

১৭

শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী

১৮

ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী

১৯

ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী

২০