নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

জেলার কুলিয়ারচরে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে।

 

রোববার (২২ মার্চ) দিবাগত রাতে কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। এদিন বিকেলে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ২জনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

 

নিহতরা হলেন, কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার পুত্র বিজয় (১৮), দাড়িয়াকান্দি মধ্যপাড়া গ্রামের আব্দুল হাই রিপনের পুত্র জাকির হোসেন (১৮) এবং কুলিয়ারচর পৌর শহরের কৈলানপুর টিয়াকাটা এলাকার যতীন্দ্র চন্দ্র বর্মণের পুত্র জিৎ বর্মণ (১৯)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে একই মোটরসাইকেলে করে তিন বন্ধু বিজয়, জাকির ও জিৎ দাড়িয়াকান্দি এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাকির হোসেন মৃত্যুবরণ করেন। জিৎ বর্মণ সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঈদের দ্বিতীয় দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় দাড়িয়াকান্দি, মধ্যপাড়া ও টিয়াকাটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

 

কুলিয়ারচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সুমন কুমার চৌধুরী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন এবং পরে আরও একজনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে আইসিইউ চালু

মাহি লেখেন তিনি যেকোনো সময় মারা যেতে পারেন

বন্ধ হতে পারে সারাদেশে তেল বিক্রয়

বগুড়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণে জুলাই সনদের বাস্তবায়নের কোনো বিকল্প নেই : ডা. শফিকুর রহমান

পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন

উলিপুরে ঈদের দিন দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ টাকার ক্ষতি-

দর্শকদের সবচেয়ে বেশি নজর কাড়ছে দম

দেশবন্ধু রেমিটেন্স যুদ্ধা সংসদ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন

১০

বাবার কাঁধে সন্তানের লাশ: ক্যানসারের কাছে হার মেনে চলে গেল কিশোর মায়িন

১১

কেউ টাকা ধার চাইলে সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলবেন যেভাবে

১২

নিজ হাতে তৈরি করেছেন ঐতিহ্যবাহী ঈদের মিষ্টি ‘শির খুরমা’

১৩

নতুন সিনেমার শুটিং করতে বিদেশে শাকিব খান

১৪

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় অবহেলার অভিযোগে দুই গেটম্যান বরখাস্ত

১৫

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৬

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন: তিন দিনের মধ্যে প্রতিবেদন

১৭

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত শতাধিক

১৮

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এনসিপির প্রাণবন্ত শহীদী মোলাকাত

১৯

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

২০