নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

দক্ষিণখানের ৪৭ নং ওয়ার্ডে হেলাল তালুকদারের ইফতার মাহফিলে বিপুল উপস্থিতি

 

নাদিম শেখ : রাজধানীর দক্ষিণখানে দোয়া ও ইফতার মাহফিলকে ঘিরে সৃষ্টি হয়েছে জনসমুদ্রের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৭ নং ওয়ার্ডে দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদারের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ১০ হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উত্তরা ও দক্ষিণখান এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা, সমাজসেবী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

গত শনিবার ফায়দাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজগারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিকাল থেকেই মানুষের ঢল নামে। একপর্যায়ে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং আশপাশের এলাকাতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এত বড় পরিসরের ধর্মীয় ও সামাজিক আয়োজন দক্ষিণখানে খুব কমই দেখা যায়।

আয়োজকরা জানান, ইফতার মাহফিলটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়। একই সঙ্গে হেলাল তালুকদারের প্রয়াত পিতা মরহুম মো. শাহজাহান তালুকদারের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেওয়া স্থানীয়রা জানান, এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে হেলাল তালুকদার দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। ভবিষ্যতে স্থানীয় নেতৃত্বে তাকেই দেখতে চান বলে মত প্রকাশ করেন তারা।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে নারীর টানে ভোলায় ফিরতে শুরু করেছে মানুষ, জননিরাপত্তায় কোস্টগার্ড

বিশ্বব্যাংক ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার অঙ্গীকার

হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুণী স্নান অনুষ্ঠিত

নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাইকেল উপহার

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৬

মায়ের ডাকের’ উদ্যোগে গুম ও শহীদ পরিবারের পাশে মহানগর উত্তর বিএনপি

ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষার কেন্দ্র কমিটি গঠনের নির্দেশ

কাবুল ক্লিনিকে হামলায় ‘বিপুল সংখ্যক নিহত’

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে গুণীজনদের সম্মানে ইফতার মাহফিল

১০

হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্রদের কাছে সাহায্যের দাবি ট্রাম্পের

১১

উত্তরের সড়কে চাপ বাড়লেও নেই যানজট

১২

নগরবাসী মশারি ছাড়া নিশ্চিন্তে ঘুমাতে পারবে : কুসিক প্রশাসক টিপু

১৩

নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি জাহিদুল ইসলাম ধলু সদর-৫

১৪

ইউএই’র ফুজাইরাহ তেল স্থাপনায় নতুন ড্রোন হামলা

১৫

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে স্বস্তি

১৬

পবিত্র শবে কদর পালিত

১৭

সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মহাবারুণী শুরু

১৮

দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

১৯

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

২০