নিউজ ডেস্ক
৫ মাস আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

সাংবাদিককে গালিগালাজ ও হুমকির অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক :

 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুয়েল শিকদারের বিরুদ্ধে একজন সাংবাদিককে ফেসবুক পোস্টে অকথ্য ভাষায় গালিগালাজ ও ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযোগকারী দৈনিক মানবকণ্ঠের মাল্টিমিডিয়া রিপোর্টার স্বপন রানা জানান, শিক্ষকদের ক্লাসে ফেরার প্রজ্ঞাপন নিয়ে গত ৬ ডিসেম্বর তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করে অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার তার বাসার নম্বরে ফোন করে গালিগালাজ করতে থাকেন। কিছুক্ষণ পর তিনি মেসেঞ্জারে কল দিয়ে পোস্টটি ডিলিট করার জন্য চাপ দেন এবং বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করেন।

 

উপজেলা সূত্র জানায়, অভিযুক্ত জুয়েল শিকদারের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, তিনি রাজনৈতিক বিশেষ সুবিধা নিয়ে স্ত্রীসহ নিকটবর্তী বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। যোগদানের পর থেকেই স্বামী-স্ত্রী দু’জন মিলে যে বিদ্যালয়ে পড়ান, সেখানে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে। উপজেলা তথ্য অনুযায়ী, বিশেষ সুবিধার মাধ্যমে তার স্ত্রীকেও বাড়ির কাছাকাছি একটি বিদ্যালয়ে পাঠদান করতে দেওয়া হয়েছে।

 

ঘটনার বিষয়ে সাংবাদিক স্বপন রানা বলেন,

“শিক্ষকদের ক্লাসরুমে ফেরার বিষয়ে আমি একটি পোস্ট করি। এরপর মোহাম্মদ জুয়েল শিকদার আমাকে ফোন করে বাড়িতে বসে গালিগালাজ করেন। কিছুক্ষণ পরে মেসেঞ্জারে কল দিয়ে পোস্ট ডিলিট করার হুমকি দেন। এখন আমি নিজেকে নিরাপদ মনে করছি না। তাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, আগামীকাল মামলা করব।”

 

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একজন শিক্ষকের এমন আচরণ শুধু শৃঙ্খলাভঙ্গই নয়; শিক্ষকের মর্যাদা ও সামাজিক দায়িত্ববোধকেও প্রশ্নবিদ্ধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ, কেন্দ্রবিন্দুতে আফ্রিকা

ফেনীতে নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ

নেত্রকোণায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে জেলা প্রশাসক

রাজবাড়ীতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান

নিষেধাজ্ঞার পর লক্ষ্মীপুরে মেঘনায় মাছ ধরা শুরু

ক্ষুদে ফুটবলারদের দাপট, ডিমলায় গোল্ডকাপের ফাইনাল সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

১০

ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

১১

জামায়াত-বিএনপি সংঘর্ষে মনিরামপুরে আহত ১০, ভাঙচুরের অভিযোগ

১২

Biman to Acquire 14 New Aircraft in Landmark Deal with Boeing

১৩

বেবিচক সদর দপ্তরে আকস্মিক অগ্নিনির্বাপন মহড়া, প্রস্তুতি যাচাই করলেন চেয়ারম্যান

১৪

স্বপ্নের পথে অভাব যখন বাধা, ত্রাতার ভূমিকায় ছাত্রদল নেতা

১৫

প্রতিবেশীর সাথে বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে : গয়েশ্বর রায়

১৬

এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৭

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হাকিমি

১৮

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

১৯

ওয়ানডের পর শ্রীলংকার কাছে টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল

২০