মো: রাজ হাওলাদার, ​ (মোংলা): প্রতিনিধি
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টায় এক যুবক আটক

বাগেরহাটের মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার প্রায় তিন দিন পর শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাঁকে আটক করা হয়।

​আটক রাকিব খান মোংলা উপজেলার জয়মনি সাইলো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নজরুল ইসলাম খান এবং মায়ের নাম রোকসানা বেগম।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মোংলার শিকারির মোড় এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ওই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। ঘটনার পর ব্যাংক ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করে পুলিশ। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ৮টার দিকে জয়মনি সাইলো এলাকার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান রাকিবকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোন ধারায় মামলা দায়ের করা হচ্ছে কিংবা আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

১

শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান

২

শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রে/প্তার ১

৩

ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁ/জাসহ গ্রে/ফতার ১

৪

সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ; এবারও বসছে না মেলা

৫

নওগাঁয় সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, ও ক্রীড়া প্রতিযোগিতা

৬

ফেসবুক পেজে অসত্য ও অপপ্রচারের বিরুদ্ধে রকিবুল ইসলাম রিপনের সংবাদ সম্মেলন

৭

মোহাম্মদপুরে ফ্ল্যাট ভাড়ার বিজ্ঞাপনের আড়ালে প্রতারণা! নারীকে নির্যাতন, স্বর্ণালংকার লুট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৮

টাকা নয়, ভালোবাসা ও জনসমর্থনেই এলাকার উন্নয়ন চান আফরান বেপারী

৯

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, অর্ধশত কারখানায় ছুটি ঘোষণা

১০

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

১১

শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

১২

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার

১৪

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

১৫

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক না হওয়ায় উ. কোরিয়ায় কারখানা পরিদর্শন করলেন কিম

১৮

এসআরবি-এর অভিযানে বাগেরহাটে ৯.৮ কেজি গাঁ/জাসহ যুবক গ্রে/প্তার

১৯

মোংলায় ৫ বছরের শিশুপুত্রসহ মা নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

২০