নিজস্ব প্রতিবেদক | লিড নিউজ ২৪
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের আশঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা

 

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসি (ডেসকো) তাদের প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে। কারিগরি উন্নয়ন ও সিস্টেম আপগ্রেডের কারণে নির্দিষ্ট কিছু প্রিপেইড মিটারে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা বিঘ্নিত হতে পারে। এ অবস্থায় বিদ্যুৎ ব্যবহারে দুর্ভোগ এড়াতে গ্রাহকদের আগাম পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) ডেসকোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রিপেইড মিটার রিচার্জ সেবায় সাময়িক সমস্যা দেখা দিতে পারে।

তবে ডেসকোর সব প্রিপেইড মিটার এ সমস্যার আওতায় পড়বে না। কেবল যেসব প্রিপেইড মিটারের নম্বর ‘০৩’ দিয়ে শুরু, সেসব মিটারের রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ডেসকো জানিয়েছে, প্রিপেইড সিস্টেমের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তিগত উন্নয়নের অংশ হিসেবে এ আপগ্রেড কার্যক্রম পরিচালনা করা হবে। নির্ধারিত সময়ে রিচার্জে সমস্যা দেখা দিতে পারে বিবেচনায় গ্রাহকদের আগেই পর্যাপ্ত ব্যালেন্স নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।

ডেসকোর বিদ্যুৎ বিতরণ এলাকার মধ্যে রয়েছে উত্তরা পূর্ব ও পশ্চিম, মিরপুর, পল্লবী, রূপনগর, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, শাহ আলী, কল্যাণপুর, আগারগাঁও, কাফরুল, ইব্রাহীমপুর, গুলশান, বারিধারা, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, আফতাবনগর এবং টঙ্গী পূর্ব ও পশ্চিমসহ রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা।

এসব এলাকার যেসব গ্রাহকের প্রিপেইড মিটার নম্বর ‘০৩’ দিয়ে শুরু, তাঁদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে বা রিচার্জসংক্রান্ত সমস্যায় ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি সিটি গ্রুপের ৫ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার ঋণসুবিধায় বিশেষ ছাড়

১

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, নতুন আইনে প্রস্তাব

২

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে যাওয়ার ঘোষণা পরীমনির, হেনস্তার অভিযোগ

৪

উত্তরায় ঘুষের অভিযোগে উত্তেজনা, উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

৫

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

৬

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের আশঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা

৭

বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ.

৮

হ/ত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার

৯

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১০

আগামীকাল মোংলায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর, দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন জোয়ার

১১

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

১২

ব্যবসায়ী মানিক হত্যা মা/ম/লায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

১৩

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরায় সড়ক অবরোধে পু/লিশের কঠোর হুঁশিয়ারি

১৪

মনোহরগঞ্জে ছাগলচোর ও অটো আ/টক

১৫

পু/লিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃ/ত্যু

১৬

লক্ষ্মীপুরে বেদে পল্লীতে আগুনে পুড়ে গেছে বসতঘর

১৭

সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলন কারীদের হা/মলা,মা/রধর

১৮

বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক

১৯

আশুলিয়ায় শ্রমিক উস্কানির অ/ভি/যোগ ৩ নেতা আ/টক

২০