নিউজ ডেস্ক
৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

ব্যবসায়ী মানিক হত্যা মা/ম/লায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

সাধন সাহা জয়:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যবসায়ী মানিক মিয়া হত্যা মামলায় বাবা ও তাঁর দুই ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অসীম কুমার দে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মোতাহার মিয়া এবং তাঁর দুই ছেলে মনির মিয়া ও কামাল মিয়া। রায় ঘোষণার সময় কামাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। অপর দুই আসামি মোতাহার মিয়া ও মনির মিয়া পলাতক রয়েছেন।

মামলার অপর ছয় আসামি হলেন রুবেল মিয়া, শরীফ মিয়া, মনোয়ারা বেগম, মোছা. জিয়াসমিন ও খাদিজা বেগমসহ আরও একজন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত খালাসের আদেশ দেন।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, নিহত মানিক মিয়া কসবার নিমবাড়ি এলাকার একজন ব্যবসায়ী ছিলেন। প্রতিবেশী মনির মিয়ার সঙ্গে তাঁর টাকা-পয়সা লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।

২০১৮ সালের ১০ অক্টোবর রাতে টাকার বিষয়ে আলোচনার কথা বলে মানিক মিয়াকে ডেকে নেওয়া হয়। সেখানে গেলে মনির মিয়াসহ তাঁর পরিবারের সদস্যরা মানিকের ওপর হামলা চালান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী হেলেনা আক্তার বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে পুলিশ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অপর দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁদের অব্যাহতির সুপারিশ করা হয়।

দীর্ঘ সাত বছর ধরে সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি মামলার অপর ছয় আসামিকে খালাস দেওয়া হয়।

রায়ের পর আসামিপক্ষের আইনজীবী সারওয়ার-ই-আলম বলেন, তাঁরা আশা করেছিলেন সব আসামি বেকসুর খালাস পাবেন। এ রায়ে তাঁরা সংক্ষুব্ধ। তাই উচ্চ আদালতে আপিল করবেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন আহমেদ বলেন, বাদীপক্ষের সঙ্গে কথা হয়েছে। যাঁদের সাজা দেওয়া হয়েছে, তাঁরাই হত্যাকাণ্ডে আঘাত করেছিলেন। আদালতের রায়ে তাঁরা সন্তুষ্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কোনো পরিকল্পনা তাঁদের নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপি সিটি গ্রুপের ৫ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার ঋণসুবিধায় বিশেষ ছাড়

১

সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, নতুন আইনে প্রস্তাব

২

পোশাক খাতে অস্থিরতার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

৩

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে যাওয়ার ঘোষণা পরীমনির, হেনস্তার অভিযোগ

৪

উত্তরায় ঘুষের অভিযোগে উত্তেজনা, উচ্ছেদ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হেনস্তা

৫

ব্রজগোপালকে আহবায়ক ও রতীশকে সদস্য সচিব করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ঠ নতুন এ্যাডহক কমিটি গঠন

৬

ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের আশঙ্কা, গ্রাহকদের জরুরি নির্দেশনা

৭

বীরগঞ্জে প্রকাশ্য দিবালোকে পথরোথ করে মারপিট ছিনতাই, মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরনের চেষ্টা, থানায় অভিযোগ.

৮

হ/ত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি (এফডিএমএন), কক্সবাজার

৯

প্রাইম টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কেএম শহীদুল ইসলাম

১০

আগামীকাল মোংলায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফর, দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন জোয়ার

১১

নাহারের অর্থায়নে চট্টগ্রামের বাঁশখালীতে আশ্রয়হীন ২৮ পরিবারকে নতুন ঘর দিল ছওয়াব

১২

ব্যবসায়ী মানিক হত্যা মা/ম/লায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন

১৩

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তরায় সড়ক অবরোধে পু/লিশের কঠোর হুঁশিয়ারি

১৪

মনোহরগঞ্জে ছাগলচোর ও অটো আ/টক

১৫

পু/লিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃ/ত্যু

১৬

লক্ষ্মীপুরে বেদে পল্লীতে আগুনে পুড়ে গেছে বসতঘর

১৭

সাভারে তিন সাংবাদিকের ওপর আন্দোলন কারীদের হা/মলা,মা/রধর

১৮

বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক

১৯

আশুলিয়ায় শ্রমিক উস্কানির অ/ভি/যোগ ৩ নেতা আ/টক

২০