নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

মশিয়ার রহমান, নীলফামারী।

স্কাউটিংয়ে দক্ষতা, জীবনে সফলতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

উপজেলা স্কাউটসের কমিশনার তহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপপরিচালক বিমল চন্দ্র রায়, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বিএসসি এবং প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক বেলাল ও লিডার ট্রেইনার নাজিরা ফেরদৌসী আকতার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইউনিট লিডার ও স্কাউট নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের বিকল্প নেই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলা শাখার আয়োজনে ৫ দিনব্যাপী এ সমাবেশে উপজেলার ২২টি বিদ্যালয়ের স্কাউট দল অংশগ্রহণ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

১

নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন

২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৩

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

৪

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী

৫

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

৭

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

৮

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

৯

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১০

ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ: ড. তিতুমীর

১১

চীনের ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে বাংলাদেশ

১২

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে

১৩

নিরপেক্ষতার অর্থ কী—তা নিয়ে সুইজারল্যান্ডে গণভোট

১৪

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

১৫

নজরুল ছিলেন গণমুখী সাংবাদিকতার পথিকৃৎ: আবদুল হাই শিকদার

১৬

নারী সেনাসদস্য সেজে প্রবাসীর ৭ লাখ টাকা আত্মসাৎ: পিবিআইয়ের হাতে প্রতারক টিটু গ্রেপ্তার

১৭

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি

১৮

ওসমান হাদি হত্যা : সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

১৯

রিয়াদে এক সপ্তাহ স্কুল বন্ধ, অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত

২০